গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে বিজেপি সরকার। দলের নেতা-কর্মীদেরও সতর্ক করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে এবার গুসকরায় বাস থেকে টাকা আদায়ের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।

অভিযোগ, গত চার-পাঁচ দিন ধরে গুসকরা বাসস্ট্যান্ডে আসা প্রতিটি বাসের কাছ থেকে অতিরিক্ত ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। বিনিময়ে দেওয়া হচ্ছে একটি কুপন। কিন্তু সেই কুপনে কোনও রাজনৈতিক দল বা শ্রমিক সংগঠনের নাম নেই। রয়েছে শুধুমাত্র গেরুয়া পতাকার ছবি। ফলে টাকা আদায়ের উদ্দেশ্য এবং পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। গুসকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিস ছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই অফিসের রং বদলে গেরুয়া করা হয়। বর্তমানে সেখানে বিজেপির পতাকার পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের পতাকাও দেখা যায়। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডে প্রবেশের জন্য গুসকরা পুরসভা প্রতিদিন বাসপিছু ২৫ থেকে ৩০ টাকা সরকারি কুপনের মাধ্যমে নেয়। তার পাশাপাশি চলতি মাসের শুরু থেকে আরও ৩০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বাসকর্মী অনন্ত বাগদীর দাবি, ‘পুরসভা ২৫ টাকা নেয়। গত চার-পাঁচ দিন ধরে শ্রমিক সংগঠন ৩০ টাকা করে নিচ্ছে’।

আরও পড়ুনঃ বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

যদিও ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি মাধব দাসের দাবি, জেলা বা রাজ্য বিএমএস সরাসরি কোনও টাকা নিচ্ছে না। তাঁর বক্তব্য, বাস চলাচল পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদের খরচ মেটাতেই অনুমতি নিয়ে অনুদান সংগ্রহ করা হচ্ছে। তবে সংগঠনের নামবিহীন কুপনে টাকা নেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাদের কটাক্ষ, ‘এক তোলাবাজ দল গিয়েছে, আর এক তোলাবাজ দল ক্ষমতায় এসেছে’।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২