আজ থেকেই ঝড়বৃষ্টি রাজ্যে, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের আমেজ প্রায় বিদায় নিয়েছে রাজ্যের অধিকাংশ এলাকা থেকে। ভোরের দিকে আবহাওয়া এখনও মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসন্তের রোদে বাড়ছে গরমের তেজ। এর মাঝেই আবহাওয়ায় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও রবিবার থেকেই শুরু হচ্ছে বৃষ্টির পর্ব। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সাত দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেলের পর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা