লিলুয়াতে জমা জঞ্জাল ও জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,লিলুয়া : হাওড়াতে ৩৬৫ দিন নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছে লিলুয়ার বাসিন্দারা। এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে? সেই দিকে তাকিয়ে আছে স্থানীয় বাসিন্দারা। বিধায়ক আশ্বাস দিলেও কিছু কাজের কাজ দেখা যাচ্ছে না। লিলুয়াবাসী নরক যন্ত্রণা নয় ,নরক বাস করছেন বলে আখ্যা দিলেন সিপিএম নেতা সংকর মৈত্র। TMC মানে তোলা বাজ, মস্তান, চোর পার্টি বলে আখ্যা দিলেন। আর অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায় বলছেন বালি বিধানসভার MLA ও ওখানকার হাওড়া সদর যুব সভাপতি কৈলাস মিশ্র দুজনেই নাকি বলছেন ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। বাকি যেটুকু কাজ আছে কয়েক দিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু মানুষকে থাকতে হচ্ছে জঞ্জাল ও জমা জলের, মধ্যে ।হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ। পায়ে দেখা যাচ্ছে ঘা প্যাঁচড়া, পা পঁচে যাচ্ছে ।ডেঙ্গু – ম্যালেরিয়া ছেড়ে দিন সামান্য পানীয় জলেরও ঠিকঠাক ব্যবস্থা নেই। আর সাধারণ মানুষ বলছে বিধায়ক ডঃ রানা চ্যাটার্জী যখন এলাকা পরিদর্শনে আসেন কালো জল দেখে গাড়ি থেকে নামেন না । কারণ ওই জলে নামলে পায়ের রোগ জন্মাতে পারে বলে জানিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে বসবাস করছে লিলুয়া বাসিরা। সাধারণ মানুষের একটাই আকাঙ্ক্ষা যে লিলুয়াকে সুস্থ এবং সাধারণ জীবন দেওয়া হোক।

তার কারণ জমা জল ও জঞ্জালে ভরা শহরে পরিণত হয়েছে লিলুয়া। আর বালি মিউনিসিপ্যালিটি প্রশাসক ডাক্তার রানা চ্যাটার্জী আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোন কাজ হয়ে ওঠেনি। আমরা প্রশাসককে জিজ্ঞেস করাতে তিনি জানান ,পুজোর মৌরসুম চলছে ।আর এর মধ্যেই লিলুয়াকে(Lilua) জঞ্জাল মুক্ত ও জল মুক্ত করার তিনি আপ্রাণ চেষ্টা করবেন ।কিন্তু ছবি দেখা যাচ্ছে পুরোটাই উল্টো। আর হাওড়া সদরে যুব সভাপতি কৈলাস মিশ্রকে জিজ্ঞেস করাতে তিনি আশ্বাস দিয়েছেন যে লিলুয়া তে যে সকল রাস্তা অবস্থা খারাপ সেগুলো আগামী তিন মাসের মধ্যে পুরোপুরি নতুন রাস্তাতে পরিণত হবে। এই পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষকে। বালি বিধানসভা নিয়ে চলছে রাজনীতি। আর এই রাজনীতির ফলস্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লিলুয়াবাসিকে। শুধু যে লিলুয়া বলব তা নয়, বালি বিধানসভার বালি ,বেলুড় ও লিলুয়া এই সকল এলাকার সমস্ত রাস্তায় নাকি আবর্জনা স্তুপে ভরে গেছে।

কারণ মিউনিসিপ্যালিটির লোক নেই। কাজ করানো সম্ভব হচ্ছে না। যেখানে প্রায় হাজার মানুষের দরকার সেখানে মাত্র ২৫০-জন কাজ করছে। তো কাজটা হবে কি করে বলে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা শংকর মৈত্র। বিরোধী নেতা বলছেন, বালি বিধানসভা নিয়ে চলছে বড় রাজনীতি, কোন বনেগা MLA। আর তারই রাজনীতির কারণে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বালি বিধানসভার মানুষকে। এখন দেখার মানুষ স্বস্তি নিঃশ্বাস কবে নিতে পারবে। কবে হবে বালি বিধানসভা পরিষ্কার পরিচ্ছন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গ্রীন সিটি ক্লিন সিটি সেটা কি আদৌ দেখা যাবে বালি বিধানসভাতে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি আগামী কয়েক মাসের মধ্যে ভোল বদলে যাবে লিলুয়া এলাকার।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা