হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, লিলুয়া: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে লাগাতার অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। এরজেরেই মিলেছে বড় সাফল্য। উত্তর হাওড়ার কুখ্যাত অপরাধী আকাশ সিংয়ের পরে আরও ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা রঞ্জিত কর্মকার ওরফে লালু ও রাজবীর সিং ওরফে ঘেঁটু নামে পরিচিত।

অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রঞ্জিত কর্মকার ও রাজবীর সিং জোর করে জমি দখল করত। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিল তারা। এলাকায় রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল রঞ্জিত ও রাজবীর। অবশেষে অভিযান চালিয়ে শুক্রবার তৃণমূল ঘনিষ্ঠ এই ২ জনকে  গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়েছে।  আর সেই অভিযানেই এবার বড় সাফল্য পেল লিলুয়া থানা।

বৃহস্পতিবার আকাশ সিং ও তার সহযোগী সূরজ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল আকাশ সিংয়ের। প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। এ ছাড়াও নানা অসামাজিক এবং অপরাধমূলক ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে উত্তর হাওড়ার আকাশের। বিলাসবহুল জীবনযাপন করত সে। কিন্তু পুলিশ তার খোঁজ পাচ্ছিল না। অবশেষে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছে আকাশ। এরপরের দিনেই লিলুয়া থেকে আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। পরপর দুদিন হাওড়া থেকে কুখ্যাত অপরাধীদের গ্রেফতারের ঘটনায় এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জানার চেষ্টা চলছে। 

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী