চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর এই নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল করা হল। আর এই খবর প্রকাশ্যে আসতেই কপালে ভাঁজ পড়েছে সুরাপ্রেমীদের। আর তাই এখন থেকেই মদের বোতল কিনে রাখার হিড়িক পড়ে গিয়েছে। সুরাপ্রেমীদের প্রশ্ন, নির্বাচনের সঙ্গে মদের কী সম্পর্ক?‌ ছুটি দিনে কি একটু গলা ভেজাতে পারব না? এবার‌ বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধ নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের আবগারি দফতর। ওই নির্দেশিকায় ব্যাপক বদল দেখা গেল।

এদিকে পশ্চিমবঙ্গ আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের সময় ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এবং ভোট গণনার দিন সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার নিয়ম রয়েছে। কিন্তু এবার সেই ৪৮ ঘণ্টার নিয়ম বাড়িয়ে সেটা ৯৬ ঘণ্টা করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত? আবগারি দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষণে ৪টি জিনিস দেখা গিয়েছে। কী সেই চারটি জিনিস?‌ আবগারি দফতর সূত্রে খবর, এক, মদের বিক্রিতে অস্বাভাবিক বৃদ্ধি। দুই, খুচরো বিক্রেতাদের মাধ্যমে প্যাকেটজাত মদের অতিরিক্ত উত্তোলন। তিন, সংবেদনশীল দোকানের সংখ্যা বেড়েছে এবং চার, ভোটে প্রভাব ফেলতে মদ ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ।

অন্যদিকে এই নিয়ম চালু হলে টানা ৯৬ ঘণ্টা মদের থেকে বঞ্চিত থাকতে হবে সুরাপ্রেমীদের। আর তা নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে সুরাপ্রেমীদের মধ্যে। অনেকেই আওয়াজ তুলেছেন, মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ!‌ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বেঙ্গল এক্সসাইজ অ্যাক্ট, ১৯০৯–এর ২৬ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরে নির্ধারিত ৪৮ ঘণ্টার বদলে ৯৬ ঘণ্টা পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাই সুরাপ্রেমীরা আগাম কিনে রাখার পথে হাঁটছেন।

এছাড়া অবৈধ মদের মজুত, পরিবহণ এবং বিক্রি রুখতে নজরদারি ও কড়া পদক্ষেপ বাড়ানোর নির্দেশও জারি হয়েছে। রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলায় ভোট হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভোট হতে চলেছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে। মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হতে চলেছে। এইসব জেলাতেই ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব মদের দোকান, বার। ড্রাই ডে’‌জ চলবে। প্রশাসন আগে জানিয়েছিল, মঙ্গলবার ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ রাখতে হবে। রবিবার সন্ধ্যায় নতুন নির্দেশ আসে। যার পর রাত ৯টায় বন্ধ করে দেওয়া হয় পানশালা এবং অফ শপ। দ্বিতীয় দফায় ভোটের ক্ষেত্রেও একই নিয়ম মেনে ২৫ তারিখ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে বন্ধ রাখা হবে পানশালা–মদের দোকান।

Published by:

Share Link:

More Releted News:

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ