নার্সিংহোমের চরম গাফিলতি! জীবিত শিশুকে মৃত ঘোষণা, ৫ ঘন্টা পর নড়ে উঠতেই চক্ষু চড়কগাছ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। আজব ঘটনার সাক্ষী বসিরহাটের এক বেসরকারি নার্সিংহোম। মানুষ একটু বেশি সতর্কতার জন্য বেশি খরচ করে নার্সিংহোমে যান। এবার সেখানেই উঠল চরম গাফিলতির অভিযোগ। সদ্যোজাত শিশুকন্যাকে মৃত ঘোষণা করার ৫ ঘণ্টা পরে নড়ে উঠল সে। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে।

জানা গিয়েছে, উত্তর ২৪  পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা  গ্রামের বাসিন্দা বছর ২৮ এর রুবিনা পারভিন। বুধবার বিকেলে বসিরহাটের এক নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, মৃত সন্তান প্রসব করেছেন রুবিনা। এরপরে সদ্যোজাতের দেহ প্লাস্টিকে মুড়ে দেওয়া হয় পরিবারের কাছে। প্রায় ৫ ঘণ্টা পড়ে কবরস্থ করতে গিয়েই চক্ষুচরকগাছ পরিবারের। প্লাস্টিকের থেকে দেহ বের করতেই নড়ে ওঠে একরত্তি। সঙ্গে সঙ্গে শিশুটিকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে সুস্থ রয়েছে সদ্যোজাত শিশুকন্যা। ওই একরত্তির মাও নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে।

ইতিমধ্যে শিশুকন্যার পরিবারের লোক স্বরূপনগর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শিশু কন্যার পরিবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছে। এই বিষয়ে মুখ খুলতে নারাজ ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। এই বিষয়ে কোনও কথাই বলতে চায়নি তাঁরা। 

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম