মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মঙ্গলবার (২১ জুলাই) উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি হোটেলের দরজা ভেঙে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যজুড়ে! মঙ্গলবার (২১ জুলাই) উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি হোটেলের দরজা ভেঙে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ। মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রেমিককে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, মৃতার নাম রীনা রাম। বয়স ৩৮ বছর। একই জেলার পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা তিনি। দিন তিনেক আগে মধ্যমগ্রামের ওই হোটেলে উঠেছিলেন তিনি। হোটেল কর্মীদের কথায়, প্রায়শই তিনি এই হোটেলে এসে থাকতেন। তাঁর সঙ্গে এক যুবকও থাকতেন। মঙ্গলবার হোটেলের ১০১ নম্বর রুম থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

তদন্তকারী পুলিশ জানিয়েছে, রীনা বিবাহিতা ছিলেন। দীর্ঘদিন তাঁর সঙ্গে স্বামীর কোনও যোগাযোগ ছিল না। সেই সুযোগে গত ১০ বছর আগে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। যুবক তাঁর থেকে প্রায় ৯ বছরের ছোট। বয়স ২৯। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই হোটেলে প্রায়শই রাত কাটাতেন তাঁরা। ১৮ জুলাইও রীনা এবং তাঁর প্রেমিক হোটেলের ওই ঘরে ছিলেন। কিন্তু প্রেমিক সেদিন রাতে হোটেল থেকে বেরিয়ে যান। এরপর থেকে গত দু’দিন হোটেলে একাই ছিলেন রীনা। মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হোটেল চত্বরে। পরিবার সূত্রের খবর, ওই যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের কথা জানত সবাই। কিন্তু সম্প্রতি দুই জনের মধ্যে কোনও কারণে তুমুল ঝামেলা হয়। মেয়ের মৃত্যুর জন্যে প্রেমিকেই দায়ী করেছেন মহিলার মা। তাঁরা থানায় বিষয়টি জানায়। সেই প্রেক্ষিতেই প্রেমিককে আটক করেছে পুলিশ।

হোটেলের এক কর্মী জানিয়েছেন, আজ, মঙ্গলবার সকালে মহিলাকে বারংবার ডাকাডাকি করা হয়েছে। কিন্তু সাড়া মেলেনি। এরপর খারাপ কিছু ঘটেছে, অনুমানের ভিত্তিতে তাঁরাই মধ্যমগ্রাম থানায় খবর দেয়। পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঘরে ঢোকেন। দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রীনা ঝুলছে। এরপর তাঁরা মহিলার দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক অনুমান, প্রেমিকের সঙ্গে ঝামেলার কারণেই যুবতী আত্মহত্যা করেছেন। এদিকে গতকালই নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তৃষা সাহা নামের এক নেটপ্রভাবীর ঝুলন্ত দেহ। তাঁর লিভইন প্রেমিককে পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার তদন্ত করছে নিউটাউন থানার পুলিশ। তাঁদের প্রেমের মধ্যে তৃতীয়জন ঢুকে পড়েছিল, তাই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত