আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গোপসাগরে নিম্নচাপ! কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, কবে জাঁকিয়ে শীত?

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যেই চলতি মরশুমে কলকাতার রাতের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির কাছাকাছি। এটাই মরশুমের প্রথমবার এতটা তাপমাত্রা নামল।

নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রা অনেকটাই নেমেছিল। কিন্তু মধ্য নভেম্বরে হাওয়া বদল হয়েছে রাজ্যের। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। এক সময় সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে উঠে যায়। অবশেষে সোমবার রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। দক্ষিণ আন্দামান সাগরের গভীর নিম্নচাপ উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সিনিয়ার। সংযুক্ত আরব আমিরশাহী এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আর কিছুদিন পর ঝড়ো ব্যাটিং শুরু করবে সেই। আগামী ৩-৪ দিনে মাত্রা অনেকটাই নামবে। কিন্তু জাকিয়ে ঠান্ডা এই মুহূর্তে পড়ছে না। আগামী কয়েকদিনের তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। তার আভাস সোমবারই পাওয়া গিয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া বজয়া রয়েছে বঙ্গজুড়ে। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা দেখা গিয়েছে। শীতের আমেজ অনেকটাই কম। সকালে ও রাতে হালকা শীত টের পাওয়া যাচ্ছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে পারদ। স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। সকালে ও রাতে থাকবে শীতের আমেজ। বুধবার  থেকে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।

Published by:

Share Link:

More Releted News:

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

মালদায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১

রবিবার ভাটপাড়ায় তৃণমূলের হয়ে প্রচারে মন্দাকিনী

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ