তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। আজ, শনিবার (৭ জুন) রাতে পাটুলি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পাটুলি থানার বাইরে ‘বাপ্পা চোর, বাপ্পা চোর’, শ্লোগান দেন স্থানীয়রা। যদিও পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

সূত্রের খবর, তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে আজ, শনিবার বিকেলে বাপ্পাদিত্য ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষকে প্রথমে গ্রেফতার করেছিল পুলিশ। সৌরভ ১০১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতির পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে। সঙ্গে বিজেপি কর্মীদের উপর হামলা ও হুমকির অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এই মর্মে পাটুলি থানায় অভিযোগ জানান এক আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই পাটুলি থানার পুলিশ গ্রেফতার করে সৌরভকে। পরে এদিন রাতে সৌরভের সূত্র ধরেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। সৌরভের পাশাপাশি তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধেও তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে।

আরও পডুন: অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

অভিযোগকারী ওই আইনজীবী জানান, ‘শুধুই তোলাবাজি নয়। বাপ্পাদিত্যের নেতৃত্বে ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের মারধর করে সৌরভ সহ আরও অনেক তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের ঘরছাড়া করেছিলেন তাঁরা। গোটা বিষয়টি নিয়ে সেই সময়ে পাটুলি থানায় অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। বিজেপি সরকার ক্ষমতাতে আসতে ফের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাই। তারপরেই পদক্ষেপ করেছে পুলিশ।’ এই নিয়ে কলকাতা পুরসভার পাঁচ জন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হল পুলিশের হাতে। পলাতক কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ইতিমধ্যেই বেলদা থেকে তাঁর গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। সুশান্ত ঘোষের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে। 

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১