আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এম এল এ কাপের সূচনা হলো রাজকীয়ভাবে

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এম এল এ কাপ সূচনা হল রাজকীয় ভাবে। রবিবার খাদ্য মন্ত্রী রথীন ঘোষ শুভ সুচনা করেন মাইকেলনগর থেকে। মধ্যমগ্রাম(Madhyamgram) ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত বছর থেকে শুরু হয় একঝাঁক প্রাক্তন স্বনামধন্য ফুটবলারদের উদ্যোগে।এলাকার বিধায়ক ও মন্ত্রী রথীন ঘোষ ফুটবল সহ খেলাধুলা নিয়ে সর্বদাই সহযোগিতা হার বাড়িয়ে দেন,এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে MLA কাপ।কলকাতা মাঠের প্রাক্তন ও বর্তমান খ্যাতনামা খেলোয়াররা থাকবেন।যার শুভ সূচনা ছিলো ঘোড়ার গাড়ি এবং অগনতি বাইকের শোভাযাত্রার মধ্যে দিয়ে।

রবিবার মধ্যমগ্রাম মাইকেল নগর থেকে শুরু হয়ে সাঝিরহাট পর্যন্ত যায় শোভাযাত্রাটি।এই কাপে সকল পুরপ্রধানদের ঐকান্তিক অংশগ্রহণ থাকে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের একাগ্রতা অনেকটাই বেড়েছে বলে খাদ্য মন্ত্রী মনে করেন।খেলাধুলায় মন্ত্রীর সহযোগিতা সবসময় ছিলো এবং থাকবে।আগামী কয়েকদিন ফুটবল জ্ব্ররে গা ভাসাবেন মধ্যমগ্রাম বাসী।১৭ ই ডিসেম্বর থেকে ৪ ই জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা হবে।ওই শোভাযাত্রা মধ্যমগ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে মধ্যমগ্রামবাসীকে এই এম এল এ কাপে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আবেদন জানান হয়।

মোট ৭টি টিম অংশগ্রহণ করছে।ইমামি ইস্ট বেঙ্গল,এরিয়ান্স ক্লাব,জর্জ টেলিগ্রাফ,ক্যালকাটা কাস্টম,আসুজ রেনবো,নেতাজি ব্রিগেড উত্তরপাড়া(Uttarpara),ইউনাইটেড এফ সি । এই ৭ টি টিম এর মধ্যে প্রতিযোগিতা হবে।কলকাতা মাঠের সনামধন্য খেলোয়াড়দের দেখতে মধ্যমগ্রাম বসুনগর মাঠে মানুষের ভিড় উপচে পরবে তা বলাই যায়,এই মুহুর্তে চলছে মাঠ রক্ষণাবেক্ষণের শেষ মুহূর্তের কাজ।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ