SIR’র আতঙ্কে জনশূন্য মধ্যমগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: SIR’র আতঙ্কে জনশূন্য মধ্যমগ্রাম পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা ।গোটা গ্রামে একশোরও বেশি পরিবার থাকতো বলে জানা গিয়েছে। তবে এস আই আর এর আতঙ্কে রাতারাতি উধাও সবকটি পরিবার। এক একটি পরিবারের মহিলা বৃদ্ধ ছোট শিশু সবাই ছিল। এত রাতারাতি তালা গা ঢাকা দিয়েছেন।স্থানীয় মানুষদের অভিযোগ এরা মূলত বাংলাদেশ (Bangladesh)থেকেই এসেছিল। SIR এর কাজ শুরু হতেই এলাকা থেকে একে একে ভয়ে পালিয়ে গিয়েছে। আজ দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মানুষজন জানান বিগত দুই থেকে তিন বছর ধরে ১০০ জন পরিবার ওই এলাকায় থাকছিলেন।

ঘরের পুরুষ মানুষরা অধিকাংশ শ্রমিকের কাজ করতেন। মহিলারা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। কিন্তু রাজ্যে এস আই আর প্রক্রিয়া চালু হওয়ার পরেই দফায় দফায় এই ১০০ জন পরিবার তাদের সদস্যদের নিয়ে সেখান থেকে সরে গিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানান এদের মধ্যে একজন ঠিকাদার তিনি জানিয়েছিলেন তার বাড়ি বাংলাদেশে। তার কাছে নাকি বৈধ কাগজপত্র রয়েছে।এলাকার মানুষের স্পষ্ট দাবি এস আই আর (SIR)ফর্ম চালু হতেই কোন ভারতীয় ডকুমেন্টস না থাকায় ওই ১০০ টি পরিবার রাতারাতি উধাও হয়ে গিয়েছে সীমান্তের ওপারে। গোটা এলাকায় এখন তাদের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র পড়ে রয়েছে। ঘরবাড়ি কিছুই নেই। বাঁশের বেড়াগুলি পড়ে রয়েছে। চারদিকে শুধুই নিস্তব্ধতা।

স্থানীয় মানুষ মনে করছেন এরা সকলেই বাংলাদেশ থেকে চোরা পথে এসে এখানে লোকালয় গড়ে তুলেছিলেন। এস আই আর চালু হতেই পরিস্থিতি বেগতিক বুঝে তারা ওই এলাকা ছেড়ে চলে গিয়েছেন ওপার বাংলায়।এদের মধ্যে রোহিঙ্গা ছিল কিনা তা অবশ্য কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। ১০০ টি পরিবার রাতারাতি কোথায় গেল এই প্রশ্নের উত্তর খুঁজছেন মাঠপাড়া এলাকার আদি বাসিন্দারা।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে