ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়ার ভয়ে দেখিয়ে হাতিয়ে নেওয়া হল টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: এবার ব্যাঙ্ক প্রতারণার শিকার মধ্যমগ্রামের এক দম্পতি। ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হবে এই ভয় দেখিয়ে ওটিপি জেনে নিয়ে হাতিয়ে নেওয়া হলো টাকা। মধ্যমগ্রামের(Madhyamgram) এক দম্পতির অ্যাকাউন্ট থেকে খোয়া গেল সাড়ে চার লক্ষ টাকারও বেশি। ওই দম্পতির অভিযোগ, ব্যাঙ্ক তাঁদের কোনও সহযোগিতা করেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

বারাসাত পুলিশ জেলার সুপার(SP) ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদয় মণ্ডল এবং তাঁর স্ত্রী সোমা মণ্ডলের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। বুধবার ওই দম্পতির কাছে ফোন আসে। ফোনে বলা হয়, তাঁদের ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে তাঁদের থেকে ওটিপি নিয়ে নেওয়া হয়। এর পর ধাপে ধাপে ওই দম্পতির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়।দম্পতির অভিযোগ, তাঁদের ২টি ফিক্সড ডিপোজিট থেকে ঋণের আবেদন করেন অভিযুক্তেরা। তার পর সেখান থেকে ঋণের টাকা তুলে নেন। সাড়ে ৩ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট থেকে ২.৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অন্য একটি ফিক্সড ডিপোজিট থেকে ১ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ওই দম্পতির সেভিংস অ্যাকাউন্টে ছিল ১ লক্ষ ২০ হাজার ৪০২ টাকা। সেখান থেকে ১ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা তুলে নিয়েছেন অভিযুক্তের বলে দম্পতি অভিযোগ করেছেন।

এই দম্পতির অ্যাকাউন্ট থেকে মোট ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ওই পরিবার মধ্যমগ্রাম থানায় যোগাযোগ করেন। সেখানে অভিযোগ করার পর বারাসতের সাইবার অপরাধ দমন শাখায়(Cyber Crime) তারা অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আলাদা করে কোনও সহযোগিতা করেননি। যখন ধাপে ধাপে টাকা তোলা হচ্ছিল, তখনও কেন তাঁদের আলাদা করে সতর্ক করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল