পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে। পরিবারের অশান্তি মেটাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল বুথ সভাপতি। এই মারাত্মক ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চণ্ডিগড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর এলাকায়।

সূত্রের জানা গিয়েছে, রেজাউল নামের এক ব্যক্তি নিত্যদিন তাঁর মা-বাবার উপর অত্যচার করে। এমনকী তাঁদেরকে মারধরও করে বলে জানা যায়। এই ঘটনা সামনে আসতেই বুধবার সন্ধ্যায় তাঁদের বাড়ি যান স্থানীয় পঞ্চায়েতে সদস্য সহ বুথ সভাপতি সহিদুল ইসলাম ও অন্যনান্য কর্মীরা। রেজাউলের বাড়ি গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু সেই সময়েই আচমকা দু’তলার ঘর নেমে এসে রেজাউল। তার পরই তৃণমূল বুথ সভাপতি সহিদুলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে অভিযুক্ত। ওই তিনটি গুলির মধ্যে দুটি পাশ থেকে চলে গেলেও একটি গিয়ে লাগে বুথ সভাপতির হাতে। ঘটনাস্থলেই পড়ে যান সহিদুল ইসলাম।

গুলির ওই আওয়াজ পেতেই ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্য কর্মীরা ও স্থানীয়রা মিলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যান বারাসাত মেডিকেল কলেজে। জানা গিয়েছে তৃণমূল বুথ সভাপতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্ততিত করা হয় আরজিকর মেডিকেল কলেজে।

এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সকলে খবরটি পেয়ে রেজাউলের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। জানা গিয়েছে, তাঁদের মধ্যেই একজন পুলিশকে খবর দেন। তার পরই মধ্যমগ্রাম থানার পুলিশ এসে রেজাউলকে গ্রেফতার করে। এর পরেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, রেজাউলকে পুলিশ গ্রেফতার করার পর তাঁর বাড়িতে আরও একটি আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে। এই বিষয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেছেন, “ওই ছেলেটার বাবা-মা বৃদ্ধ মানুষ। ওঁরা অভিযোগ করেছিল আমাদের কাছে যে, ছেলে ওদের উপর অত্যাচার চালায়। সেইটা মেটাতেই গিয়েছিলাম। হঠাৎ করেই রেজাউল আমাদের উপর চড়াও হয়। তারপর হঠাৎ করে উপরে গিয়ে গুলি চালিয়ে দিল।”

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর