সোমে শুরু মাধ্যমিক, কোন জিনিস সঙ্গে থাকলে পরীক্ষায় বসা যাবে না?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে অর্থাৎ  ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।  রাজ্যজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পড়ুয়ারা। কেউ বইয়ের পাতায় চোখ রাখছে, কেউ আবার মডেল প্রশ্নপত্র মিলিয়ে নিচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর ২ টো পর্যন্ত। এবছর স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থীকে।ফলে  সময়ানুবর্তিতা ও নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। পরীক্ষার দিন মাথায় শুধু পাঠ্যবই নয়, সঙ্গে রাখতে হবে পর্ষদের জারি করা কড়া নির্দেশিকাও।পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এই দুটি নথি ছাড়া পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে ভিতরে কোনও অভিভাবককেট প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে মুঠোফোন বহন কার কঠোরভাবে নিষেধ। কোনও পরীক্ষার্থীর কাছে ফোনে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার পরীক্ষা বাতিল হতে পারে।শুধু মোবাইল নয়, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার বা যে কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষাকক্ষে নেওয়া যাবে না।পরীক্ষার সময় নকল বা অসদুপায় অবলম্বন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার খাতায় রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নির্ধারিত স্থানে স্পষ্টভাবে লিখতে হবে। এই ক্ষেত্রে সামান্য ভুল হলেও সমস্যা তৈরি হতে পারে, তাই বিশেষ সতর্কতা প্রয়োজন। পরীক্ষার ব্যবস্থা সুস্পষ্টভাবে পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ২৪ ঘণ্টার হেল্পলাইন পরিষেবা চালু করেছে।। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। এছাড়াও কলকাতা , বর্ধমান , মেদিনীপুর  ও উত্তরবঙ্গের আঞ্চলিক পৃথক যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে । অত্যন্ত জরুরি প্রয়োজনে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গেও সরাসরি  যোগাযোগ করা যাবে নির্দিষ্ট নম্বরে।

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি