এড়ানো গেল না টুকলি, মাধ্যমিকের প্রথম দিনেই জলপাইগুড়িতে হুলুস্থুল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্কুলের মধ্যে চলছিল  পরীক্ষা। আর সেইসময় টুকলি নিয়ে স্কুলের অদূরে দেখা গেল একদল যুবককে। যা ঘিরে জলপাইগুড়ির রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে স্বস্তির বিষয় এই ঘটনার জেরে পরীক্ষার মধ্যে কোন প্রভাব পড়েনি বলে জানিয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক । 

এই প্রসঙ্গে কেবলপাড়া হাইস্কুলে প্রধান শিক্ষক  অভিজিত গুহ  জানিয়েছেন ,’ পরীক্ষার সময় স্কুলের বাইরে ঝোপজঙ্গলের মধ্যে দেখা গেল এক দঙ্গল যুবককে। তাদের সঙ্গে  ছিল একাধিক কাগজ, বইপত্রের জিনিস। সেইসঙ্গে নকলের কাগজপ্ত্র ছড়িয়েছিটিয়ে ছিল আশপাশেও।  কিন্তু স্কুলের মধ্যে পুলিশ থাকায় তারা ঢুকতে পারেনি। তাই পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে ।’ তবে ওই দঙ্গল যুবকদের পরিচয় এখন জানা যায়নি । সেইসঙ্গে অভিভাবকদের থেকে এই বিষয়ে কোন অভিযোগ আসেনি বলে খবর । 

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনেই  ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল হুগলির স্কুলে। এদিন   কুমিরমোরা আরকেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এক তরুণী।পরীক্ষকদের নানা কারণে সন্দেহ হওয়ায়ে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসংগতি ধরা পড়লে ডাকা হয় চণ্ডীতলা থানার পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে চণ্ডীতলা থানার পুলিশ। একথায় বলা যায়, মাধ্যমিকের প্রথমদিনেই হুগলি এবং জলপাইগুড়ি জুড়ে ছড়াল উত্তেজনা । 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ