মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, জখম ২ পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র বহনকারী কবলে পড়ায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। যদিও এই দুর্ঘটনায় এক মহিলা কনস্টেবল-সহ মোট দু’জন পুলিশ কর্মী আহত হন, তবুও প্রশাসনের দ্রুত পদক্ষেপে প্রশ্নপত্র নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হয়। ফলে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়নি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে একটি সরকারি গাড়ি পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ ব্রেক ফেল বা রাস্তা, ‘রিস্থিতির কারণে ↑ গাড়িটির ভারসাম্য নষ্ট হয়, যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা এক মহিলা কনস্টেবল-সহ দু’জন পুলিশ কর্মী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র নিরাপদে উদ্ধার করা হয় এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এরপর বিকল্প গাড়ির ব্যবস্থা করে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।

প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় থাকায় পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন আনতে হয়নি। নির্দিষ্ট সময়েই  পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে। অভিভাবিক ও স্থানীয় বাসিন্দাদের মতে, মাধ্যমিকের মতো গুরত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্রের সুরক্ষা ও সময়ানুবর্তীতা নিশ্চিত করতে প্রশাসনের এই দ্রুত ও দায়িত্বশীল ভুমিকা প্রশংসার যোগ্য।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ