রাজ্যেও করোনা হানা, মগরাহাটে ২ জনের শরীরে সংক্রমণের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের পাশাপাশি রাজ্যেও করোনা উদ্বেগ। মগরাহাটে ২জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বছর ২০-র তরুণী ও এক কিশোর। শারিরীক অবস্থা খারাপ দেখে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই পরীক্ষা নিরিক্ষা করে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন ২জনেই। কলকাতাতেও ১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, উডল্যান্ডে ভর্তি করা হয়েছে মধ্যবয়সী এক মহিলাকে।

জানা গিয়েছে, বাড়িতেই কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বছর কুড়ির ওই মহিলা ও  কিশোর। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁদের শ্বাসকষ্ট কারণ দেখতে পরীক্ষা করা হয়। ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারপরেই রিপোর্টে ২জনেই কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। নতুন করে সংক্রমণের খবর প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। এরপরেই মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

ফের নতুন করে ভয় দেখাতে শুরু করেছে করোনা। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সংক্রমণ ছড়িয়েছে নতুনকরে। এই সংক্রমণের পিছনে দায়ী ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের সংক্রমিত হলে চারদিনের মধ্যে সেরে উঠছেন আক্রান্তরা। জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে এই সংক্রমনে। নতুন করে সংক্রমণ যাতে ভয়াবহ আকার ধারম না করে তারজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে কয়েকটি রাজ্যের বিভিন্ন শহরকে। শহরাঞ্চলেই এই সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে। করোনা সংক্রমণ দেখা গিয়েছে এমন  কোনও দেশ থেকে কেউ রাজ্যে ফিরে এলে তাঁর স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

 

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল