পুণ্যার্থীর সঙ্গে তর্পণ সারলেন ডিজি রাজীব কুমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে দেবীপক্ষ। বুধবার ভোরে বৃষ্টিকে উপেক্ষা করেই  পিতৃপুরুষকে জলদান করতে ভিড় জমেছে প্রতিটি ঘাটে।  তাই নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন সকালে হাওড়ার গঙ্গার ঘাটগুলি পরিদর্শনে যান ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী।  এরপরেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শয়ে শয়ে পুণ্যার্থীর সঙ্গে তর্পণ সারলেন রাজ্য পুলিশের ডিজি।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের জন্য এক জন পুরোহিতকে ডেকে আনেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। প্রায় ২০ মিনিট ধরে তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশে জল দেন রাজীব কুমার। বলা বাহুল্য, মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি দীর্ঘদিন ধরে  প্রচালিত আছে।

 সেই রীতি মেনেই এদিন সব জায়গার গঙ্গার ঘাট গুলোতে দেখা যায় সাধারণ মানুষের উপচে পরা ভিড়।  তবে এদিন শহর কলকাতা ও লাগোয়া জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। স্নান সেরে কপিলমুনি মন্দিরে লাইন দিয়ে পুজো দিতে দেখা গেল পুণ্যার্থীর দলকে। তবে  অন্যদিকে এদিন দেখা গেল অন্য ছবি। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে  আরজি করের নির্যাতিতার জন্য গণতর্পণের আয়োজন করা হয়। একথায় বলা যায়, তর্পণের মাঝেও উঠল প্রতিবাদের সুর।

  

সিজেপি আন্দোলনের পর থেকেই উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের