কনকনে ঠান্ডার রাতে পথভোলা বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দিয়ে পুরস্কৃত সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ঘোড়ই বিশেষ সম্মানে ভূষিত হলেন। গোটা বঙ্গ কনকনে ঠান্ডায় কাঁপছে। জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে প্রতিদিন। কনকনে ঠান্ডায় অসহায় এক বৃদ্ধকে রাস্তায় দেখে তাঁকে সাহায্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা(Mahishadal P.S.)র সিভিক ভলান্টিয়ার(Civic Volenteer) সঞ্জয় ঘোড়ই। এই মানবিক মুখ তুলে ধরার জন্য তাকে তার কাজের জন্য পুরস্কৃত করলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার(SP) মিতুন কুমার দে ওই সিভিক ভলান্টিয়ারের হাতে তুলে দেন শংসাপত্র ফুল মিষ্টি এবং নগদ অর্থ।

জানা গেছে, দিনটি ছিল ৩ জানুয়ারি। কনকনে ঠান্ডার মধ্যে মহিষাদলের শিব মন্দির এলাকায় রতন বর্মন ৬৮ বছর বয়স বসে কাঁপছিলেন রাস্তার ধারে। ওই বৃদ্ধর এই অবস্থা দেখে এগিয়ে যান সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। ময়না দেউলিয়া এলাকার বাসিন্দা ঐ বৃদ্ধ মেয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিন্তু পথ ভুলে মহিষাদলের শিব মন্দির এলাকায় চলে আসেন। তারপর রাস্তা চিনতে না পেরে ঠান্ডার মধ্যে রাস্তার পাশে বসে কাঁপছিলেন তিনি। সময় নষ্ট না করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ওই বৃদ্ধের আধার কার্ড দেখে তার ঠিকানা জোগাড় করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। ওই বৃদ্ধ সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রাণে রক্ষা পান। মানবিক এই কাজের জন্যই তাঁকে বিশেষ স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে ভূষিত করা হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে।

এই পুরস্কার পাওয়ার পর সঞ্জয় ঘোড়ইয়ের প্রতিক্রিয়া হল, পুরস্কারের জন্য তিনি এই কাজ করেননি। একজন মানুষ হিসেবে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার মূল উদ্দেশ্য ।তবে বিশেষ সম্মান পেয়ে তিনি খুশি ।আগামী দিনও সাধারণ মানুষের সেবায় তিনি এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন ।তিনি বলেন জেলা পুলিশের পক্ষ থেকে তাকে যে সম্মান দেওয়া হয়েছে আগামী দিন তিনি এভাবেই মানুষের পাশে থেকে আরও উপকার করার চেষ্টা করবেন। পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ার আসলে পুলিশ সদস্য । তাঁদের কাজে উৎসাহ বাড়াতে পারলে এবং দায়িত্ববোধকে সম্মান জানালে তারা আরো ভালো কাজ করার উদ্যোগ নেবে। সঞ্জয়কে তার দায়িত্ববোধের জন্য সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর