মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি পেলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে আগামী এক মাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মহুয়া যখন নিজের সংসদীয় এলাকায় যাবেন তখনই তাঁর নিরাপত্তায় মোতায়েন রাখতে হবে দু’জন পুলিশকর্মী। তৃণমূল সাংসদের উপর হেনস্থা ও হামলা আটকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে হাইকোর্ট।

কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, তিনি নিজের সংসদীয় এলাকা অর্থাৎ কৃষ্ণনগর গেলেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ডিম থেরাপি চলছে। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, এতে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। মহুয়ার আর্জির ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট আপাতত এক মাস তৃণমূল সাংসদকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পডুন: উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

বোরখা মন্তব্যের জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে নদিয়ার হোগলবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। যদিও কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ আপাতত স্থগিত রেখেছে। যদিও মহুয়াকে শর্ত দেওয়া হয়েছে, হোগলবেড়িয়া থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। মহুয়ার অভিযোগ, তিনি সেই মামলার তদন্তে থানায় হাজিরা দিতে গেলেই বিক্ষোভের মুখে পড়ছেন। এমনকি নিজের সংসদীয় এলাকায় কোনও কাজ তিনি করতে পারছেন না। এদিন কৃষ্ণনগরের সাংসদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ‘নিজের লোকসভা কেন্দ্রে গেলে আমার মক্কেলকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল পাকানো হচ্ছে। ফলে সাংসদ সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছেন না। নিজের কেন্দ্রে গেলেই ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে আমার মক্কেলকে লক্ষ্য করে। সম্প্রতি তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছেন এমন সাংসদদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর আমাদের উপর আক্রমণ করা হচ্ছে।’

সওয়াল জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘কোনও সাংসদের উপর আক্রমণ করা উচিত কাজ নয়। রাজ্যের কঠোরভাবে বিষয়টির মোকাবিলা করা উচিত। সাংসদ নিজের এলাকার কাজে যাতে বাধা না পান, তা দেখা উচিত।’ আগামী ১ অক্টোবর মামলার ফের শুনানি।

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?