নাচ মেরে বুলবুল, স্বল্পবসনাদের সঙ্গে যোগী রাজ্যের সিংহম অজয় পালের ছবি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে আইপিএস অজয় পাল শর্মাকে। যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ এবং ‘সিংহম’ হিসেবে পরিচিত। তাঁকে ঘিরেই এখন উত্তাল বঙ্গ রাজনীতি। বাংলায় আসার পরেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।  এর মাঝেই যোগী রাজ্যের সিংহমের এক অন্য মেজাজের ভিডিও সামনে এনেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে অজয় পাল শর্মাকে হিন্দি গানের তালে নর্তকীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।   

মহুয়া মৈত্র দাবি করেছেন তার শেয়ার করা ভিডিওতে ( ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটল) স্বল্পবসনা মহিলাদের সঙ্গে যিনি নাচ করতে ব্যস্ত তিনি হলেন আইপিএস অজয় পাল শর্মা। এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ কটাক্ষ করে লিখেছেন, “ফর্সা ও মিষ্টি বাবুয়া অজয় পাল শর্মা আপনাকে ফ্যান্টাকপ স্টাইলে আনন্দ করতে দেখে ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল । বাংলায় সর্বদা তৃণমূল।”  

 

আরও পড়ুন: ভোটের দিন চপ–মুড়ি, বিরিয়ানি বিলিতে নিষেধাজ্ঞা, কড়া নজর কমিশনের

উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন সোমবার (২৭ এপ্রিল) বিকেলে  রাস্তায় নামেন উত্তরপ্রদেশের বিতর্কিত এই আইপিএস অফিসার। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা তথা ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন তিনি।  উত্তরপ্রদেশের সিংঘম নামে পরিচিত আইপিএস অজয় পাল শর্মাকে বলতে শোনা যায়, একাধিক জায়গা থেকে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ আসছে। সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে। এই ধরনের ঘটনা যেন ওই প্রার্থী না ঘটায়। সাবধান করে দিয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই অফিসার বলেন, “শুধরে যান। সাবধান হয়ে যেতে বলুন। না হলে এমন ব্যবস্থা নেব পরে কিন্তু কাঁদতে হবে।”  ফলতায় অজয়ের ভূমিকা দেখেই সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। 

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর