‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পরেই রাতারাতি নিজেদের অবস্থান বদলে ফেলেছেন তৃণমূলের ২০ জন সাংসদ। তাঁরা  তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন NCPI-তে। সেই সমস্ত দলবদলুদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লা এক সপ্তাহের মধ্যে জবাব চেয়ে তৃণমূলত্যাগী সাংসদদের নোটিস পাঠান। এখনও নোটিসের জবাব দিতে পারেননি তাঁরা। জবাব  দেওয়ার জন্য সময়ের উপর সময় চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আজ, ২২ সেপ্টেম্বর জবাব দেওয়ার কথা থাকলেও স্পিকারের কাছে আরও কয়েক সপ্তাহ সময় চেয়েছেন তাঁরা। এমনটাই সূত্রের খবর। সেই নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। তাদের নির্লজ্জ,বেহায়া বলে তোপ দেগেছেন। 

এদিন তিনি চাপড়ার মহেশনগরে কর্মীসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলবদলু নেতাদের কটাক্ষ করেছেন। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। ভোটের পরেই দলবদল প্রসঙ্গে মহুয়া বলেন,  ‘যারা আমাদের টিকিটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটে জিতে রাতারাতি গদ্দারি করল, তারা শুধু ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করতে পারে, মানুষের ভোট আর কোনও দিন পাবে না।’  

আরও পড়ুন:  বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

মহুয়া তোপ দেগে বলেছেন, ‘আমাদের এই ২০ জন সাংসদ নির্লজ্জ-বেহায়া, মেরুদণ্ড হীন তাঁরা সকালে সেজেগুজে ব্রেকফাস্ট করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই ২০ জনের কিছু বলার নেই। ওদের সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে।’ ২০ জনের এই মুখ বন্ধ করে রাখার ঘটনা নিয়েই রাজনৈতিক মহলে পারদ চড়ছে। 

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর