‘মহুয়া মানুষের ভোটে আবারও জিতবে’, আত্মবিশ্বাসী মমতা

‘মানুষের ভোটে মহুয়া জিতবেই। আমি বিশ্বাস করি, মানুষ ফের ওঁকে ভোট দিয়ে জিতিয়ে আনবে।’ ঘোষণা আত্মবিশ্বাসী মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আগেও জানিয়েছিলেন, এদিন আবারও জানিয়ে দিলেন। দুই দিনের ঘোষণাতেই আত্মবিশ্বাসের সুর। কেননা তিনি মানুষের মধ্য থেকে আন্দোলন করে উঠে আসা নেত্রী। মানুষের না বলা কথাটিও বুঝে যান অক্লেশে। জনসংযোগে তাঁর থেকে বেশি ভাল নেতানেত্রী নেই ভারতবর্ষে। সেই সূত্রেই তিনি এদিন অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া(Nadia) জেলার শান্তিপুর(Shantipur) থেকে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, ‘মহুয়াকে(Mohua Moitra) ওঁরা তাড়িয়ে দিয়েছে, কেন? কারণ, মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবেই। আমি বিশ্বাস করি, মানুষ ফের ওঁকে ভোট দিয়ে জিতিয়ে আনবে।’ নজরে মহুয়া মৈত্র ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 

নদিয়া জেলায় রয়েছে ২টি লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর(Krishnanagar Constituency) ও রানাঘাট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রই তৃণমূলের(TMC) দখলে গিয়েছিল। কিন্তু উনিশের লোকসভা ভোটে রানাঘাট গিয়েছে বিজেপির দখলে। কৃষ্ণনগর কেন্দ্রটিতে তৃণমূল জয়ী হলেও সেখানকার সাংসদ মহুয়া মৈত্র প্রথমে লোকসভা থেকে সাসপেন্ড হন এবং পরে তাঁর সাংসদ পদও খারিজ করে দেওয়া হয়। দিল্লিতে তাঁর বাংলোও খালি করে দিতে হয়। কিন্তু মহুয়াকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন হয়নি, সেটা এদিন ফের বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ২৪’র ভোটে যে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই সেটা এদিন শুধু স্পষ্ট করে দিলেনই না মমতা, এমনকি মানুষের ভোট নিয়ে মহুয়া ‘জিতবেই’ সেই ভবিষ্যদ্বাণীও করে দিলেন।

লোকসভা থেকে মহুয়াকে সাসপেন্ড করার পরেও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দলনেত্রী। লোকসভায় ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল সংসদের এথিক্স কমিটি। গত ডিসেম্বর মাসে তাঁকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও,‌ তাঁর বহিষ্কারের পরেও দল যে তাঁর পাশে আছে তা জানিয়ে এই বহিষ্কারের ঘটনার পেছনে আদতে বিজেপির ষড়যন্ত্র আছে বলে দাবি করা হয়েছিল তৃণমূলের তরফে। মমতা এদিন বুঝিয়ে দিয়েছেন, সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। বরঞ্চ তিনি এদিন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম না করে তাঁকে বিঁধেছেন। জেলার জনতার কাছে আবেদন রেখে জানিয়েছেন, ‘রানাঘাট থেকে একজনকে আপনারা জিতিয়েছিলেন। মা – বোনেরা জানান, তিনি কী করে বেড়াচ্ছেন? কোনও কাজকর্ম নেই। এবার কিন্তু, রানাঘাটেও আমাদের সমর্থন দেবেন। দয়া করে এটা মনে রাখবেন।’

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি