রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

পুরুলিয়ায় ফাঁস বড় মোবাইল চুরি চক্রের! বিরাট সাফল্য পেল আড়ষা থানার পুলিশ। গোপন অভিযান চালিয়ে এই চক্রের দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় ফাঁস বড় মোবাইল চুরি চক্রের! বিরাট সাফল্য পেল আড়ষা থানার পুলিশ। গোপন অভিযান চালিয়ে এই চক্রের দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ। পাশাপাশি তাঁদের কাছ থেকে ১০৫টি চুরি যাওয়া মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ এবং নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় আর কারা কারা যুক্ত, খোঁজ নিচ্ছে পুলিশ। বড় নেটওয়ার্কের এর সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল (২০ জুলাই) রাতে কাঁটাডি এলাকার একটি বাড়িতে অভিযান চালায় আড়ষা থানার পুলিশ। সেখান থেকেই বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করে। এবং হাতেনাতে পাকড়াও করে ঘনশ্যাম কুমার ও মনোরঞ্জন মাঝি নামের দুই যুবককে। তাঁরাদু’জনেই আড়ষা থানার পাতুয়াড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি জানিয়েছে ন, ধৃতদের কাছ থেকে ১০৫টি মোবাইল, ৩টি ল্যাপটপ এবং নগদ ৬৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। তা দে র পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চুরি চক্রের সঙ্গে অন্য কোনও আন্তঃজেলা বা আন্তঃরাজ্য চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও উদ্ধার হওয়া ল্যাপটপগুলির ফরেনসিক পরীক্ষা করা হবে। যার মাধ্যমে জানা যাবে চুরি ও পাচার চক্র সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য। আড়ষা থানার পুলিশের এই সাফল্য মণ্ডিত অভিযান উল্লেখযোগ্য সাফল্য হিসেবে মনে করা হচ্ছে।

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?