মালদায় বন্যার জলে ডুবে পরপর ২জনের মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায়। বন্যার জলের তোড়ে তলিয়ে গেল বছর ২১শের এক যুবক। পরে বন্যার জল থেকে উদ্ধার হল ওই যুবকের নিথর দেহ। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এল ভূতনীর জুলাব্দিটোলা(Julabditola) এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম রোজ সেখ(Roz sk.)। বয়স ২১ বছর। বাড়ি ভূতনীর জুলাব্দিটোলায়। সে একজন মেধাবী ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিল। সে বাইরে পড়াশোনা করতে। তবে কিছুদিন ধরে বাড়িতেই ছিল। মঙ্গলবার সে এক বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে বন্যা কবলিত এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে এক স্থানে হু হু করে গঙ্গার জল ঢুকছিল।

সেই স্থান সাইকেল নিয়ে ‘পার হতে গিয়েই মর্মান্তিক কাণ্ড ঘটে যায়। সে জলের তোড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা জলে নেমে অনেক খোঁজাখুঁজির পর জল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। সেই নিথর দেহ মানিকচক গ্রামীণ হাসপাতাল(Manickchak Hospital) থেকে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় মৃত ছাত্রের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। অন্যদিকে,বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো বুধবার মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার অন্তর্গত মহেন্দ্র টোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম হেমাঙ্গিনী মন্ডল, বয়স ১২ বছর। পিতা বিজয় মন্ডল পেশায় কৃষক। মৃত ছাত্রী পশ্চিম নারায়নপুর হাই স্কুলের(Pachim Narayanpur High School) ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

এদিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বন্যার জমা জলে স্নান করতে যায়। আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। ওই বন্যার জলে তলিয়ে যায় কিশোরী, ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকা জুড়ে। স্থানীয় তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় ভূতনি থানার পুলিশ। ঘন্টা খানিক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ওই জমা জল থেকে। ঘটনার পর শোকের ছায়া গোটা পশ্চিম নারায়নপুরে মহেন্দ্র টোলা এলাকায় । মেয়েকে অকাল হারিয়ে দিশেহারা মৃতার পরিবারের সদস্যরা।ঘটনার খবর পেয়ে ভুতনি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ দেহটি নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল ও হাসপাতালে পাঠায়।

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক