চোরাপথে বাংলাদেশ থেকে ভারত ঢুকে মালদায় গ্রেফতার ৫ অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: মালদহে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মালদহের হবিবপুর থানার পুলিশের হাতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি(Bangladeshi)। ধৃত পাঁচজনকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে হবিবপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা হবিবপুর থানায়(Habibpur P.S.) খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

অন্যদিকে, সোমবার আগ্রা–হরিশ্চন্দ্রপুর এলাকার BSF ৮৮ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের হাতে আরও একজন বাংলাদেশি ব্যক্তি আটক হয়। পরবর্তীতে বিএসএফ(BSF) ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা প্রত্যেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী।পুলিশের সূত্রে জানা গেছে, ধৃতদের নাম ভীম রায়, রতন রায়, শিপন রায়, দুর্জয় মণ্ডল । প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার(Rajsahi District) গোদাবাড়ি থানার অন্তর্গত এলাকায়।

অপর গ্রেফতার হওয়া মোহাম্মদ আজহার আলী এর বাড়ি বাংলাদেশে।মঙ্গলবার ধৃত পাঁচজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানা পুলিশ। কবে এরা চোরা পথে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং কাদের সাহায্যে তারা এসেছিল বিনা ভিসা ছাড়া সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত এলাকা দিয়ে যাতে জোড়া প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে তার জন্য দিন রাত নজরদারি চলছে। লাগানো হয়েছে জোরালো আলো। ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি বিএসএফ জওয়ানদের টলদারি চলছে লাগাতার

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে