মালদহে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদহে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে গ্রামবাসীদের বিক্ষোভ। দেখানো হল কালো পতাকা।মন্ত্রীকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। মালদার(Malda) উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে যান কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কপিল মরেশ্বর পাতিল। তৃণমূল (TMC)পরিচালিত উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বাইরে তখন প্রচুর মানুষ। তুমুল বিক্ষোভ।

পঞ্চায়েতে বৈঠক শেষ মন্ত্রী বের হতেই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মন্ত্রীকে গ্রামবাসীরা দেখায় কালো পতাকা (Black Flag)।
গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ফর্ম জমা নেওয়া হবে বলে গ্রামবাসীদের ডাকা হয়। তাদেরকে ডাকা হলেও তাদের সঙ্গে কথা বলেননি মন্ত্রী। পঞ্চায়েত দপ্তরে দীর্ঘক্ষন বৈঠক করে বের হতে মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

মন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেই চলে যান বলে অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ,অনেকেই বাড়ি পাইনি তারাই ক্ষুব্ধ এবং বাড়ি না পেয়ে বিক্ষুব্ধ হয়েছে।এলাকার গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী মালদাতে এসেছেন রাজনীতি করতে। তাই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছে। কারণ গ্রামবাসীদের ডাকা হয়েছিল ইন্দিরা আবাস যোজনায় বাড়ি দেবে বলে। কিন্তু তাদের সাথে কোন কথা বলেন নি মন্ত্রী। তাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।অথচ মালদা জেলায় গঙ্গা ভাঙন ভয়ংকর সমস্যা যার দরুন বহু মানুষের আজ মাথার ওপর ছাদ নেই। অন্যদিকে নতুন করে আবাস যোজনা বহু মানুষের নাম বাদ গিয়েছে, সবমিলিয়ে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। গ্রামের মানুষরা অসহায় অথচ কেন্দ্রীয় মন্ত্রী কোন আশ্বাসই দিতে পারছেন না তাই মানুষজন ক্ষুব্ধ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল