মালদার ভূতনিতে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ নিম্নমানের হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার ভূতনিতে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ নিম্নমানের হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের।শনিবার প্রায় আধ ঘন্টা ধরে কেশরপুর ঘাট সংলগ্ন এলাকায় বিক্ষোভ (Agitation)প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।গঙ্গা ভাঙন রোধে হরিলুট চলছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।মানিকচকের ভূতনির চড়ের কেশরপুর কলোনি এবং কোশি ঘাট এলাকায় বিগত তিনদিন আগে থেকে শুরু হয়েছে ব্যাপক ভাঙন।তবে ভাঙন রোধের কাজ কোশি ঘাটে শুরু না হলেও গঙ্গা নদীর পাড়ে চলছে কাজ। যে জায়গায় ভাঙন রোধের কাজ করা হচ্ছে সেই জায়গায় কোন ভাঙন, অথচ সেখানেই কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে।এমনকি কালুটোন টোলার বাঁধে প্রায় তিন জায়গার বাঁধ প্রায় নিশ্চিহ্ন অবস্থায় রয়েছে।অল্পবিস্তর গঙ্গা নদীর জল বাড়লেই সেই জল প্রবেশ করবে ভূতনি এলাকায়(Bhutni Area)।

নদী ভাঙনের এমন পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নদী তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।ভাঙন আটকাতে দ্রুত কোন স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভূতনি আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে।স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতো অভিযোগ করে বলেন, প্রতিবছর কাজের নামে শুধুমাত্র হরি লুট চলছে।ভাঙন রোধে যে মাটির বস্তা ব্যবহার করা হচ্ছে তাতে পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া হচ্ছে না। কাজের সঙ্গে যুক্ত থাকা স্থানীয়রা সেই ঘটনার প্রতিবাদ করায় তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়।

আমরা সেই ঘটনার প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়। যার কারণে আমরা শনিবার বিক্ষোভ দেখিয়েছি।স্থানীয় গৃহবধূ গোলিয়া মাহাতো বলেন, ছোটছোট বাচ্চাদের নিয়ে ভয়ের মধ্যে দিনরাত কাটাচ্ছি।গঙ্গা নদী বর্তমানে শান্ত। বাড়ির সামনেই বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে গঙ্গা নদীর জল বাড়লেই বন্যায় ভাসবো আমরা। দ্রুত বাঁধ ঠিক করার দাবি জানাচ্ছি।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা