ফের কাজের চাপে অসুস্থ হয়ে মালদায় আরও এক BLO’ র মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,সুজাপুর:রাজ্যে আরও এক বিএলও’র মৃত্যু হল। SIR এর কাজের চাপে শুক্রবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে পরিবারের লোক অসুস্থ অবস্থায় নিয়ে গেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় । মৃত BLO আবুল বরকত(Abul Barkat) ছিলেন স্কুল শিক্ষক। যিনি সুজাপুর বিধানসভার(Sujapur Assembly) বামুনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও ছিলেন। আত্মীয়দের অভিযোগ ওই বুথে ৫৭৯ জনের নাম বিচারাধীন এসেছে। তাদের ডকুমেন্টস কিভাবে বিচারকদের বোঝাবেন সেই নিয়ে চাপে ছিলেন তিনি। এমনকি তাঁর অভিযোগ যাদের নাম বিচারাধীন রয়েছে তারা বাড়িতে এসে ওই BLOকে হুমকি দিতেন। সারারাত বসে কাজ করতে হত তাঁকে। সেই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাঁর মৃত্যু হয়।

এমনটাই অভিযোগ আত্মীয়-স্বজন এবং পরিবারের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। মৃত BLO ‘র পুত্র হাসিব আকতার অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত তার বাবাকে না ঘুমিয়ে জেগে থাকতে হতো। যাদের নাম বিচারাধীন এসেছে, তাদের ডকুমেন্ট সব ঠিকঠাক করতে হত। রমজান মাস চলছে। আবার সকাল হলেই যাদের নাম ভোটের তালিকায় উঠেই তারা এসে চিৎকার চেঁচামেচি করতেন। নানা ধরনের হুমকি দিতেন। সে তার বাবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এর আগেও সুজাপুরে আরও একজন BLO ‘ র কাজের চাপে মৃত্যু হয়েছিল।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার যেভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে সেই চাপ সহ্য করতে না পরিয়ে একের পর এক সরকারি কর্মচারীরা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এর দায় কমিশনকে নিতে হবে। অপরদিকে বিজেপি পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস SIR সম্পন্ন করার জন্য কোন সহযোগিতা করেনি। অপ্রশিক্ষিত সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। এই মৃত্যুর দায় রাজ্যের শাসক দলকে নিতে হবে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়