কলিয়াচকের তৃণমূল কর্মীর খুনিদের ধরতে ড্রোন ওড়াল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: কালিয়াচকের তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের ধরতে ড্রোনের সাহায্য নিল পুলিশ। আজ  বৃহস্পতিবার (১৬ জনুয়ারি) ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরের এক মাঠে ড্রোন ওড়ায় পুলিশ। যদিও ড্রোনের সাহায্যে খুনিদের ডেরা শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি মালদার পুলিশ সুপার।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) মালদহের কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কংগ্রেস নেতা জাকির সেখ এবং বকুল সেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শুটআউটের ঘটনাও ঘটে। সেই শুট আউটে বকুল সেখের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী প্রাণ হারান বলে খবর পাওয়া যায়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহতের দেহে গুলির চিহ্ন মেলেনি। তবে পুলিশ এই দাবি করলেও ঘটনাস্থলে গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ গুরুতর আহত হন। দুষ্কৃতীরা তাদের মাথায় ইট দিয়ে নির্মমভাবে আঘাত করে।

ঘটনার তদন্তে নেমে বুধবার (১৫ জানুয়ারি) পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত জাকির সেখ এখনও পলাতক। দুষ্কৃতীদের ধরতে পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ নামানো হয়। স্নিফার ডগ দিয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায়। প্রশিক্ষিত পুলিশ কুকুর ঘটনাস্থল থেকে গন্ধ শুঁকতে শুঁকতে প্রায় চার কিলোমিটার দূরে জালালপুরের বালুয়াচড়া এলাকায় গিয়ে থেমে যায়। তারপর পুলিশ কুকুর আর দুষ্কৃতীদের আর কোন ঘ্রাণ পায়নি। তাই পলাতক দুষ্কৃতীরা জালালপুরের বালুয়াচরা এলাকার বিস্তৃত মাঠেই আত্মগোপন করে কোন ডেরায় রয়েছে বলে পুলিশের প্রাথমিক  অনুমান। আত্মগোপন করে থাকা দুষ্কৃতীদের ধরতে বৃহস্পতিবার এলাকায় পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। গোটা এলাকায় ড্রোন ক্যামেরার মাধ্যমে তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তবুও মূল অভিযুক্ত জাকির সেখ এখনও অধরা।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের