ছট পুজো উপলক্ষে মালদায় কড়া নজরদারি, স্পিডবোটে গঙ্গার ঘাট পরিদর্শনে জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজ বাজার: ছট পুজা উপলক্ষে দুই পুরসভা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।ছট পুজোর আগের দিন জেলাশাসক(DM) নীতিন সিঙ্ঘানীয়া, জেলার পুলিশ সুপার (SP)প্রদীপ কুমার যাদব, মহকুমা শাসক সহ আধিকারিকেরা এদিন স্পিড বোর্ডে করে ইংরেজবাজারের মিশন ঘাট থেকে পুরাতন মালদার বাশামারী মহানন্দার ঘর পর্যন্ত পরিদর্শন করেন। যাতে কোন ভাবেই ছট পালনকারীদের কোনরূপ অসুবিধা না হয়, তা খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই নিরাপত্তার কারণে থাকছে সিসিটিভি(CCTV), পুলিশ ও প্রশাসন।

এদিকে,আসন্ন ছট পূজা উপলক্ষে পুরাতন মালদা পৌরসভা(Malda Municipality) জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের তৎপরতা। রবিবার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখলেন পৌর এলাকার সমস্ত ২০টি ওয়ার্ডের ছট ঘাট।এদিন প্রতিটি ঘাটে গিয়ে তিনি ছট ব্রতিদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুতের ব্যবস্থা ,ঘাট ও সংলগ্ন অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন ,ব্রতিনিদের জন্য পোশাক চেঞ্জিং রুম ,রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা,নিরাপত্তার স্বার্থে জলের নির্দিষ্ট সীমা থাকবে ।জরুরি পরিস্থিতির জন্য ফাস্টএইড ব্যবস্থা সহ ,এবং আতশবাজি ফোটাতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান,“ছট পুজা আমাদের এলাকার এক গুরুত্বপূর্ণ উৎসব। ব্রতনিদের যেন কোনও অসুবিধা না হয়, সেজন্য পৌরসভার পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের একাধিক কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাঁরা প্রত্যেকে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।পুরাতন মালদা জুড়ে এখন ছট উৎসবের আমেজ। প্রশাসনও প্রস্তুত সোমবার ও মঙ্গলবার আগত ভক্ত ও ব্রতনিদের স্বাগত জানাতে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!