রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের হরিশচন্দ্রপুরে বাড়ির ভিতরে রান্না করার সময় এক মহিলাকে কুড়ুল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে রামনগর বাইসা এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অমৃতা ওরাও (২৭)। তাঁর দেওর পাঁচু ওরাও-কে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অমৃতার সঙ্গে দেওরের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি খুনের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন অমৃতা। তাঁর দুই নাবালক ছেলে তখন বাড়ির আশপাশে খেলছিল। সেই সময় তাঁর স্বামী নন্দলাল ওরাও বাড়িতে ছিলেন না। অভিযোগ, আচমকাই ধারালো কুড়ুল নিয়ে অমৃতার উপর পিছন থেকে হামলা চালান তাঁর দেওর। কুড়ুলের আঘাতে গুরুতর জখম হন ওই মহিলা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অমৃতার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় অমৃতাকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় যান চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ-সহ পুলিশের একটি বড় দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পুলিশ তল্লাশি শুরু করার পর অল্প সময়ের মধ্যেই পাঁচু ওরাওকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র এবং খুনের সঠিক কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে অমৃতার সঙ্গে অভিযুক্ত দেওরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এটিই খুনের কারণ, এমন কোনও সিদ্ধান্তে এখনও পৌঁছয়নি তদন্তকারীরা। সম্পর্কজনিত বিবাদ ছাড়াও অন্য কোনও কারণ এই ঘটনার পিছনে রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের নেপথ্যের আসল কারণ সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ