পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মিটতেই আসরে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধীরা। সেই বিষয় নিয়েই আজ, বৃহস্পতিবার ভার্চুয়ালি বৈঠক করার কথা রয়েছে ইন্ডিয়া জোটের নেতাদের। সেই বৈঠকের সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়্গে। তাতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, সুপ্রিয়া শুলেরা।

এসআইআরের বিরুদ্ধে ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে লাগাতার আন্দোলন করছে ইন্ডিয়া জোট। নবরাত্রির সময়ে দিল্লিতে বড়সড় আন্দোলন করতে দেখা গিয়েছিল রাহুল-নেহা বোরা-মমতাদের। যার ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের রাজধানী। সেই কথা মাথায় রেখে রাহুল গান্ধিরা ঠিক করেন নবরাত্রি কেটে গেলে ফের কেন্দ্র ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নামবেন তাঁরা। সেই মতো জ্ঞানেশ ইস্যুতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া। ইতিমধ্যেই দিল্লি পুলিশ সেই সমাবেশের অনুমতিও দিয়েছে বলে সূত্রের খবর। তারপরেই গোটা বিষয়টি নিয়ে ও এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ, বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে ইন্ডিয়া জোটের।

আরও পডুন: নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

আজ সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক ডেকেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। তাতেই আগামী দিনের কর্মসূচি ঠিক হবে বলে সূত্রের খবর। এই বৈঠকে আলোচনা হবে ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভার প্রস্তুতি নিয়েও। এই জনসভা বা জনসমাবেশে প্রত্যেকটি শরিকি দল আলাদাভাবে দায়িত্ব নেবে জমায়েত করানোর। সেই বিষয়ে কিছু নির্দেশ দিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে