মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদহ : রাজ্যে ক্রমেই বাড়ছে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। সরকারি ঘোষিত নীতি ডিটেক্ট, ডিলিট ও ডিপোট অনুযায়ী প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে পাঠানোর আগে তাঁদের রাখার জন্য তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। মালদহে হোল্ডিং সেন্টারের(Holding Center) সংখ্যা বেড়ে হল তিন। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টার গুলিতে দেড়শোরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। মালদহ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ব্যারাকপুর থেকেও ধরা পড়া শতাধিক বাংলাদেশিকে এনে রাখা হয়েছে মালদহের হোল্ডিং সেন্টারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে মালদহের ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে হোল্ডিং সেন্টার করা হয়।

এরপর পুরাতন মালদহের নারায়ণপুরের জলঙ্গা মাঠে ফ্ল্যাড সেন্টারে দ্বিতীয় হোল্ডিং সেন্টার চালু করেছে প্রশাসন। এরই পাশাপাশি বুধবার মালদহের বামনগোলা থানার(Bamongola P.S.) পাকুয়াহাট কর্মতীর্থে জেলার তৃতীয় হোল্ডিং সেন্টার চালু করা হল। মালদহে এই তিনটি হোল্ডিং সেন্টার মিলিয়ে একসঙ্গে অন্তত আড়াইশো থেকে তিনশো জন অনুপ্রবেশকারীকে রাখা সম্ভব হবে।ইতিমধ্যেই মালদা জেলায় ধরা পড়া বেশকিছু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে প্রশাসন। ধাপে ধাপে বাকিদেরও হোল্ডিং সেন্টার থেকে পাঠানো হবে বাংলাদেশে।ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ইতিমধ্যেই সক্রিয় প্রশাসন।

ইতিমধ্যেই জেলায় প্রায় ২৩ জন বাংলাদেশি ধরা পড়েছে। ভবিষ্যতেও মালদা এবং অন্যান্য জেলায় ধরা পড়া অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে পারে। এই ভাবনা থেকেই সীমান্তবর্তী জেলা মালদহে হোল্ডিং সেন্টারের পরিকাঠামো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অনুপম সিং।অন্যদিকে, জেলায় বা রাজ্য যারা বেআইনি অনুপ্রবেশ করেছেন, বাংলাদেশি হয়েও এতদিন এরাজ্যের সুযোগ সুবিধে ভোগ করছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা।

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা