ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন। আম বাগান পাহারা দেওয়ার সময় এক প্রৌঢ়কে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানা(Englishbazar P.S.) এলাকার মহদীপুরে। জানা যায়, রাধেশ্যাম ঘোষ নামে (৬৩)এক ব্যাক্তি আমবাগান(Mango Garden) পাহারা দিছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন এসে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপ মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল। এরই প্রতিবাদ করা হয়েছিল ওই ব্যক্তির তরফে। প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে গলা কেটে খুন করা হয়।

পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতিলাল ঘোষ ও রাজকুমার ঘোষকে গ্রেফতার করেছে । পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই খুনের পেছনে পুরনো কোন শত্রুতা আছে কিনা তা যাচাই করে দেখছে পুলিশ। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় ধৃতদের কঠোরতম শাস্তি দাবি করা হয়েছে। জানা গেছে আমবাগান গুলিতে যাতে আম চুরি না হয় তার জন্য মালিকরা পাহারাদার রেখেছে।

সময় হয়ে এসেছে আম পাড়ার। ব্যবসায় ক্ষতি আটকাতে তাই পাহারাদার রাখা হয়েছে। সেই পাহারাদার আম চুরিতে বাধা দিলে এই খুনের ঘটনা ঘটে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে বাংলাদেশ সীমান্তের(Bangladesh Border) কাছাকাছি মালদা জেলায় এক ছাত্রকে গুলি করে খুন করার ঘটনা ঘটে। সেই ঘটনাকে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি। এরমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে আম বাগানে এই খুনের ঘটনা ঘটল।

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ