কালিয়াচক কাণ্ডে নাটকীয় মোড়, রিল বানানোর জন্যই চলেছিল গুলি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই বন্ধু মিলে বন্দুক নিয়ে  রিলস বানাচ্ছিল। আর তখনই আচমকাই পিস্তল থেকে বেরিয়ে যায় গুলি। আর তাতেই মৃত্যু হয়েছে মালদহের অষ্টম শ্রেণির ছাত্র শামিউল ইসলাম। তদন্তে উঠে আসে এমনই এক তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহত নাবালকের সেই বন্ধুকে। ধৃত হলেন অষ্টম শ্রেণির পড়ুয়া  সাফি আলি।

বৃহস্পতিবার মালদহের কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকা থেকে উদ্ধার হয়েছিল ছাত্র শামিউল ইসলামের দেহ। আর তাঁর পাশে পড়েছিল  বন্দুকের গুলি। স্থানীয়রাই ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে। এই ঘটনার পর নিহতের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নামে পুলিশ। আর তখনই সামনে এল পুরো ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ির ছাদে রিলস বানাচ্ছিল শামিউল এবং সাফি। আর তখনই সাফির হাতে থাকা পিস্তল থেকে আচমকাই বেরিয়ে যায় গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শামিউল। ইতিমধ্যেই পুলিশ সাফিকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে পুরো ঘটনা। বলা বাহুল্য, রিলের নেশায় দুর্ঘটনার কবলে পড়েছে, এমন ঘটনা এই প্রথম নয়। কিন্তু একজন অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র দেখে তাজ্জব সকলে। কীভাবে এই আগ্নেয়াস্ত্র এল কিশোরের হাতে, সেনিয়ে প্রশ্ন তুলছেন সকলে। 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা