মালদায় লোডশেডিং করে তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: তৃণমূল কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ। মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ। বাড়ি ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) মহদীপুর অঞ্চলের বারোদুয়ারি এলাকায়। মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ রবিবার রাতে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ(Subal Ghosh)। ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তাড়া করে একাধিক হাঁসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয়। পরিবারের আরো অভিযোগ সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকাই বিজেপি কর্মীদের আক্রোশ ছিল আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে।

এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ,বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ ।বাকিরা পলাতক।

এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু জানান, সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ।অন্যদিকে, এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদীপুর। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা। এলাকায় পুলিশ পিকেটিং বসেছে। সোমবার বিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়