রাজধানী এক্সপ্রেস পেল মালদা টাউন, বুকিং শুরু কাল থেকেই

নরেন্দ্র মোদির সরকারের রেলমন্ত্রকের হাত ধরে রাজধানী এক্সপ্রেস পেতে চলেছে মালদা টাউন। লাভবান হবেন আরও ৪টি জেলার মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি। অবশেষে তা পূরণ হল নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের রেলমন্ত্রকের(Rail Ministry) হাত ধরে। রাজধানী এক্সপ্রেস(Tejas Rajdhani Express) পেতে চলেছে মালদা টাউন(Malda Town)। মালদা জেলা এবং দুই দিনাজপুর জেলাবাসীর জন্য অবশ্যই এটা বেশ বড় সুখবর। উপকৃত হতে চলেছেন বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার মানুষও। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে নয়াদিল্লি-আগরতলা রুটের রাজধানী তেজস ট্রেনটি মালদা টাউন হয়ে যাতায়াত করবে। সেখানে স্টপেজও দেবে। সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছে রেল। এর ফলে বাংলার ৫টি জেলার বাসিন্দাদের দিল্লি ও উত্তর ভারতের দিকে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে।

দীর্ঘদিন ধরে মালদা জেলাবাসীর দাবি, মালদা টাউন হয়ে দিল্লি যাওয়ার রাজধানী এক্সপ্রেস চালু করা হোক। এই দাবি কার্যত কয়েক দশকের। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল ভারত সরকার। নতুন দিল্লি ও ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্যে চলাচল করা তেজস রাজধানী ট্রেনটি এবার বারাউনি ও কাটিহারের পরিবর্তে পাটনা, ভাগলপুর ও মালদা টাউন দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। আগামী ১৫ জানুয়ারি ২০২৪ থেকেই তা নয়া রুটে যাতায়াত করা শুরু করে দেবে। সেই ট্রেনের যাওয়ার জন্য অবশ্য আগামিকাল সকাল ৯টা থেকেই বুকিংয়ের দরজা খুলে দেওয়া হচ্ছে। তবে এই ট্রেনটি সপ্তাহে মাত্র ১দিনই চলাচল করবে। নয়া দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে প্রতি বুধবার ট্রেনটি ছাড়বে আগরতলার উদ্দেশ্যে। প্রতি বৃহস্পতিবার পাটনা, ভাগলপুর ও মালদা টাউন স্টেশন থেকে আগরতলা যাওয়ার জন্য এই ট্রেন মিলবে। আবার আগরতলা থেকে প্রতি শুক্রবার এই ট্রেন ছাড়বে দিল্লির উদ্দেশ্যে এবং প্রতি মঙ্গলবার পাটনা, ভাগলপুর ও মালদা টাউন স্টেশন থেকে দিল্লির পথে এই ট্রেন মিলবে।

তবে এই ট্রেন চালু নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি গরম করতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রকের কাছে নতুন দিল্লি ও আগরতলার মধ্যে চলাচল করা তেজস রাজধানী এক্সপ্রেসকে পাটনা ও ভাগলপুর হয়ে মালদা টাউন ছুঁয়ে চালানোর জন্য দরবার করছিলেন ইংরেজবাজারের বিজেপি(BJP) বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে, চিঠিও দেন তিনি। তারপরেই উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবিতে মান্যতা দিয়েছে রেলমন্ত্রক। তবে রাজ্য রাজনীতির অভিজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর করার নেপথ্যে রয়েছে মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্র। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। এর মধ্যে মালদা উত্তর এখন বিজেপির দখলে রইলেও ২৪’র ভোটযুদ্ধেও(General Election 2024) যে তা বজায় থাকবে তার গ্যারেন্টি কেউ দিচ্ছে না। আবার মালদা দক্ষিণ রয়েছে কংগ্রেসের দখলে। সেই আসনও দখল করতে চাইছে বিজেপি। কিন্তু ২৪’র যুদ্ধে এই দুটি আসনেই বিজেপির হারের সম্ভাবনা তীব্র। সেই জায়গায় দাঁড়িয়ে মালদাবাসীর দীর্ঘদিন দাবি পূরণ করে মোদি সরকার দেখতে চাইছে এর কোনও রেশ আগামী লোকসভা নির্বাচনে পড়ে কিনা।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে