SIR শুনানিকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল মালদা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: SIR-এর নামে হয়রানির অভিযোগ তুলে গাজোলে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন সাধারণ মানুষ। এদিন সোমবার বেলা আনুমানিক একটার নাগাদ গাজোলের বিডিও অফিস সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।বিক্ষোভকারীদের অভিযোগ, গাজোল ব্লকের বৈড়গাছি ১ নম্বর অঞ্চল ও বৈড়গাছি ২ নম্বর অঞ্চলে SIR-এর নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধের দাবিতেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

প্রায় তিন ঘন্টা ধরে চলা এই পথ অবরোধে(Road Block) উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত তারা কোনওভাবেই পথ অবরোধ তুলবেন না।ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি চলছে। আর এই পথ অবরোধ বিক্ষোভের জেরে যাত্রীরা বিপাকে পড়েছেন। পুলিশ প্রশাসন থাকার সত্বেও সাধারণ মানুষের পথ অবরোধ উঠাতে পারছেন না। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলছে। অন্যদিকে,এস.আইআর নিয়ে হয়রানির প্রতিবাদে বামেদের বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার মানিকচকে। আন্দোলনকারী বাম নেতাকর্মীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে মানিকচক বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পুলিশ ও বাম নেতৃত্ব একযোগে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক সহ অন্যান্যরা। এদিকে, এসআইআর নিয়ে পুরাতন মালদা পৌরসভায় সকাল থেকেই লম্বা লাইন, হয়রানির অভিযোগ।

এসআইআর সংক্রান্ত কাজের জন্য পুরাতন মালদা পৌরসভায় সোমবার সকাল থেকেই দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। বয়স্ক থেকে শুরু করে প্রবীণ মানুষজনকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অভিযোগ, পৌর এলাকার মধ্যে কোনও সরকারি ক্যাম্পের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় পরিষেবা পেতে বাধ্য হয়ে আরজি সরকারি ক্যাম্পের দাবিতে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য কোনও আলাদা ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।এই পরিস্থিতিতে মানুষজনের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে “নির্যাতন কমিশন” বলে আখ্যা দেন। পাশাপাশি দ্রুত পৌর এলাকায় সরকারি ক্যাম্পের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস