কাকভোরে মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : মালদার গাজলে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ জনের। গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার হিয়াখোর গ্রামে ৫১২ নম্বর জাতীয় সড়কের কাছে। এখনও পর্যন্ত ঘাতক গাড়িটির কোন খোঁজ পাওয়া যায়নি। ঘাতক গাড়িটিকে খুঁজতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

জানা গিয়েছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজোলে যাচ্ছিল। তাদের মধ্যে কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল। গাজোল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। এরপর খবর দেওয়া পুলিশে। গাজোল থানার পুলিশ মৃতদেহ গুলোকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল  হাসপাতালে নিয়ে যায়।

মর্মান্তিক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়। তাকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই ব্যক্তিরা হলেন, নিজামুদ্দিন সেখ বয়স ৫৫ , ললিত ভুইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)। ঘটনাটা ঘিরে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়।

উল্লেখ্য, মালদায় প্রায় দুর্ঘটনার খবর সামনে আসে। এর আগে বিয়ের কার্ড দিয়ে ফেরার পথে মালদায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অকালে ঝরেছিল ৩ প্রাণ। নিহতদের একটি মোটরবাইকে তিনজন সওয়ার ছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। তার জেরেই ঘটনাস্থলে প্রাণ যায় তাদের।ঘটনাটি ঘটেছিল গত বছরের নভেম্বরে মালদা-রতুয়া রাজ্য সড়কের উপর নাকাট্টি ব্রিজে। যদিও ট্রাফিক পুলিশেরা বারবার জনসাধারণকে সচেতন করছে। যাতে সুরক্ষিতভাবে রাস্তায় চলাচল করা যায়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6