স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী , মালদা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নয় মাস আগে হয়েছিল বিয়ে । কিন্তু কিছুতেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না । এই পরিস্থিতিতে স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন যুবক ।  এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই আত্মহত্যার ঘটনায়   জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুর দুই নম্বর বিমল দাস কলোনী এলাকায়।   

জানা গেছে, মৃত যুবকের নাম সুরজিৎ হালদার, বয়স ২৪ বছর। পেশায় ছিলেন দরজি। তার স্ত্রীর নাম জয়তিকা মন্ডল। বাপের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। তাদের বিয়ে হয়েছিল গত নয় মাস আগে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে বিয়ের মাস তিনেকের মধ্যেই জয়তিকা তার স্বামীকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়। তবে একসঙ্গে না থাকলেও প্রতিদিন তাদের ফোনে কথা হত । 

মঙ্গলবার রাতে সুরজিৎ তার বাড়িতে নিজের ঘরে বসে তার স্ত্রীকে ভিডিও কল করে। আর এই সময় স্ত্রীর সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুরজিৎ । গভীর রাতে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । ইতিমধ্যেই স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে  নিহত যুবকের পরিবার। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের