লক্ষ্য এবার দিল্লি, SIR ইস্যুতে ১ ফেব্রুয়ারি রাজধানী সফরে মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এই সফরের প্রধান লক্ষ্য এসআইআর সংক্রান্ত দাবি আদায় এবং রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা। নবান্ন সূত্রে খবর, রাজ্য উন্নয়নের স্বার্থে এই বিনিয়োগ অঞ্চল গঠনে ছাড়পত্র পেতে মমতা সরাসরি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া বাজেট অধিবেশনের প্রাক্কালে মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে রাজধানী রাজনৈতিক নেতাদের সঙ্গেও তাদের বৈঠকে সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে খবর। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ কয়েকজন সাংসদ। আর ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েকজন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন বলে সূত্রের খবর। অভিষেক যখন নির্বাচন কমিশনে গিয়েছিলেন তখন সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের। এবার যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফালাকাটার রাস্তায় ওটা কার ছায়া? রাতের অন্ধকারে চারপেয়ে মূর্তির গর্জন শুনে ঘুম উড়ল সবার

উল্লেখ্য,  বুধবার নয়াদিল্লি সফরে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান। এই ঘটনার পরই রাজধানী সফর পরিবর্তন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের দাবি তুলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।‌ এবার তৃণমূল কংগ্রেসকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। আজ রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, আজ তিনি যাননি। তার মানে এই নয় যে, অন্য কোনও দিন যাবেন না। 

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা