মোদি চিরকাল থাকবেন না, নিরপেক্ষ হোন, BSF-কে কড়া বার্তা মমতার

দিনহাটায় তৃণমূলকর্মী খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন দেশের সীমান্তরক্ষী বাহিনীকে। নিরপেক্ষ ভাবে তাঁদের কাজ করতে বললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারের পরে মঙ্গলবার। আবারও দেশের সীমান্ত রক্ষী বাহিনী তথা BSF-কে কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নেপথ্যে এদিন সকালে কোচবিহার(Coachbehar) জেলার দিনহাটার(Dinhata) গীতালদহের বুকে ঘটে যাওয়া হত্যাকাণ্ড। বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেলেন এক তৃণমূল(TMC) কর্মী। অভিযোগ উঠেছে BSF’র মদতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আর সেই ঘটনা নিয়েই এদিন জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার মালবাজার(Malbazaar) এলাকার চেকেন্দা ভাণ্ডারী মাঠে দলের হয়ে নির্বাচনী জনসভা করতে এসে BSF-কে একহাত নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দেন কড়া বার্তাও। একই সঙ্গে তিনি নিহত ওই তৃণমূলকর্মীর পরিবারের পাশেও দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া থেকে BDO-কে সরাতে মামলা

এদিন মুখ্যমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনীকে নিশানা বানিয়ে বলেন, ‘কোচবিহারে বিএসএফের গুলিতে কয়েকজন মারা গিয়েছে। আমি মনে করি না বিএসএফের সবাই খারাপ। তবে আমি তাদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করব। মোদী(Narendra Modi) আজ আছে কাল থাকবে না। কিন্তু বিএসএফকে আজীবন দেশ রক্ষা করতে হবে। আজ সীমান্ত পেরিয়ে দুষ্কতীরা ঢুকেছে। কোচবিহারে এসে আমাদের একজনকে গুলি করে মারা হয়েছে। এই ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নেব। বিএসএফের গুলিতে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়াও হবে। আমি BSF-কে বলব নিরপক্ষেভাবে কাজ করতে। মানুষের পাশে থেকে কাজ করতে। যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন। মনে রাখবেন বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না। শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে। আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন। এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না। রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা