আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই তদন্তকে বিজেপি ভুল পথে চালিত করার চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বকটুই কান্ডের তদন্তে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্য সরকার সিবিআইকে সব রকম ভাবে তদন্তে সাহায্য করছে। সিবিআইয়ের উচিত নিরপেক্ষ ভাবে তদন্ত করার। কিন্তু তা হচ্ছে না। দার্জিলিং থেকে ফের একবার কেন্দ্র-বিজেপি-সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা।

পাশাপাশি এদিন রামপুরহাট কান্ড নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পাঁচ প্রতিনিধি দলের রিপোর্টকে চক্রান্ত বলে কেন্দ্রের ক্ষমতাসীন দলকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। বুধবার দার্জিলিঙে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উল্লেখ্য রামপুরহাট কান্ড নিয়ে তথ্য সংগ্রহ ও ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি দল গঠন করেছিল বিজেপি। সেই দল বুধবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট পেশ করে। সেই দলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ভারতী ঘোষেরা। এদিন নাড্ডা যাতে সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেন, সেই অনুরোধও করেন বিজেপি নেতারা৷

বিজেপি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে এদিন দার্জিলিং থেকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।  রিপোর্ট প্রসঙ্গে মমতা বলেন, ‘বকটুইয়ের তদন্তে সিবিআইকে সহযোগিতা করা হচ্ছে। বিজেপি নিজস্ব রিপোর্ট দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে।’  বিজেপির প্রতিনিধি দল তাদের রিপোর্টে তৃণমূল বীরভূম জেলা সভাপতির নাম রাখায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বললেন, ‘আমি ওদের রিপোর্ট দেখেছি। ওরা কোনও তদন্ত ছাড়াই কী ভাবে আমার জেলা সভাপতির নাম বলল?’

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ