সংখ্যালঘুদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, সতর্ক করলেন মমতা

দলের পাশাপাশি প্রশাসনকে সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার বিষয়ে সতর্ক নজর দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার অন্যতম মহকুমা শহর রানাঘাটের ছাতিমতলা ময়দানে বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভোটার তালিকা থেকে নতুন নাম তোলার বিষয়ে সতর্কতা নেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার বিষয়ে সতর্ক নজর দেওয়ার বার্তা দিলেন দলের পাশাপাশি প্রশাসনকে। এমনকি সীমান্তরক্ষী বাহিনী যাতে গ্রামের ভিতরে ঢুকে যাতে কোনও অত্যাচার করতে না পারে তার জন্যও পুলিশ, প্রশাসন ও দলের নেতৃত্বকে সতর্ক পদক্ষেপ করার কথা বলেন।

আরও পড়ুন ঘূর্ণিতে ক্লাস্টার গড়বে রাজ্য, গুড়াপে পাওয়ারলুমের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এদিনের সভা থেকে মুখ্যমন্তড়ী ভোটার লিস্ট নিয়ে সাবধান করে বলেন, ‘এদিন থেকে ভোটার লিস্টে নাম তোলার কাজ শুরু হচ্ছে। যারা ১৮ বছরের পর নাম তুলছে তাঁদের দিকটা লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ কিছু ধর্মের মানুষের নাম ভোটার লিস্ট থেকে ইচ্ছাকৃতভাবে কেটে বাদ দেওয়া হচ্ছে। অনান্য রাজ্যে সংখ্যালঘুদের ৩০ শতাংশ নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এখানে যাতে সেটা না হয় সেটা দেখতে হবে। সীমান্তরক্ষী বাহিনী যদি গ্রামের ভিতরে ঢুকে অত্যাচার করে তাহলে সবার আগে পুলিশকে জানাবেন। জেলার পুলিশ সুপার, এসডিপিও, থানার ওসি আর আইসিরা দেখবেন যাতে কেউ অত্যাচার করতে না পারেন। বিধায়ক – সাংসদদেরও এটা দেখতে হবে। কিছু হলেই প্রশাসনকে জানাবেন। সংখ্যালঘু এলাকাগুলিতে একটু নজর রাখবেন। ডিসেম্বরে কিছু হবে বলছে ওরা। কর্ণাটকে ইতিমধ্যেই আগুন লাগিয়েছে। এখানে যাতে কিছু করতে না পারে সেটা লক্ষ্য রাখবেন। যে কোনও মূল্যে সম্প্রীতি বজায় রাখতে হবে।’

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড