‘আমায় বলে মন্ত্র জানি না, উনি আমায় ধর্ম শেখাচ্ছেন’, মমতার নিশানায় মোদি

শনিবার নদিয়া জেলার চাকদার সভা থেকে মমতা আক্রমণ হানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে নিশানা বানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানাঘাট লোকসভা কেন্দ্রের(Ranaghat Constituency) তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে শনিবার নদিয়া জেলায়(Nadia District) ২টি সভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি প্রথম সভাটি করেন চাকদায় এবং দ্বিতীয়টি করেন বীরনগরে। এর মধ্যে চাকদার সভা থেকে তিনি আক্রমণ হানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তিনি প্রধানমন্ত্রীকে এদিনও মিথ্যাবাদী(Liar) বলে নিশানা বানিয়েছেন। সেই সঙ্গে বাংলায় প্রচার করতে এসে তিনি কী কী মিথ্যা কথা বলে যাচ্ছেন সেটাও জানিয়েছেন। মমতার দাবি, ‘প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন! বাচ্চা ছেলে মিথ্যা বললে মা থাপ্পড় মারে। তার পর আদর করে। দেশের প্রধানমন্ত্রী এ সব করছেন। এত বড় মিথ্যেবাদী! জুমলাবাদী! বলছে ঘরে ঘরে গ্যাস পৌঁছচ্ছে বিনামূল্য। আসলে নরেন্দ্র মোদির ফুটো ভাঁড়। বলছে তো ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। সবটাই গ্যাস বেলুন। শুধু নিজের নামে প্রচার করছে। অথচ গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। না। নির্বাচনের সময় হরিচাঁদ ঠাকুর করেন। পরে পাত্তা দেন না। আমরা করি।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই, মোদি দেন না। চ্যালেঞ্জ করছি। রেশন তিনি দিলে ২ বছরে ১৪ হাজার কোটি টাকা দিতে হত। ৯ হাজার কোটি টাকা দেয় রাজ্য। ৭ হাজার কোটি দেয় কেন্দ্র। ২ বছর ধরে দেননি। ১৬ হাজার, ১৬ হাজার করে ৩২ হাজার টাকা আমাদের দিতে হয়েছে। আমরাই চাষীদের চাল কিনি। মোদিবাবুরে কেনেন না। আবার বলছে কী, আমি নাকি মন্ত্র জানি না। আমায় এসেছে ধর্ম শেখাতে। মোদিবাবু, আপনার কাছে ধর্ম শিখতে হবে না আমায়। ধর্ম আমার মা। উৎসব আমার মা। এটা সকলের জন্য। উনি আমায় ধর্ম শেখাচ্ছেন। উনি রামকৃষ্ণ, বিবেকানন্দ শেখাচ্ছেন। এক দিন দাঁড়াবেন জনগণের সামনে। দুটো মঞ্চ থাকবে। ব্যাখা করে দেব রামকৃষ্ণ, বিবেকানন্দ কী। তুমি জানো না। মা দুর্গার কটা ছেলেমেয়ে, জানো? চ্যালেঞ্জ করছি, আমি যা মন্ত্র জানি, এক কণাও যদি জানো, বলব মাথানত করে দাও, চরণধুলার তলে। বলে আমরা সরস্বতী পুজো করতে দিই না। জানেন বাংলার সংস্কৃতি? আপনি তো বলেছেন, মাছ, ডিম খাবেন না। আপনার রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশে বন্ধ। এখানে এসে বলছে, কেন মাছ খান? কথায় বলে মাছে-ভাতে বাঙালি। আমরা কী খাব, তুমি ঠিক করে দেবে না। শুনুন মধু, বিধু দুই ভাই, মিথ্যে কথা বলে যায়। ওঁদের আপনারা বিদায় দিন। বুঝেছেন তো কাদের কথা বলছি?’

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি