‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরের জন্যই বাংলায় ভোটের ফলাফলে হেরফের হয়েছে। এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনও পর্যন্ত প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ রয়েছে ভোটার তালিকা থেকে। সুপ্রিম কোর্টে সেই বিষয়ে চলছে মামলা। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেও বিচারাধীন থাকা ভোটারদের শুনানি কোথাও বন্ধ, আবার কোথাও চলছে ধীর গতিতে। দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত ভোটারদের নাম তালিকায় তুলতে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানালেন মমতা। আজ, সোমবার ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছিলেন তৃণমূলনেত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন। সেই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মমতা।

তিনি বলেন, ‘বাংলার ভোটের আগে তড়িঘড়ি এসআইআর করে দিল। কত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ল। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্বেও ভোটার তালিকায় নাম তুলছে না কমিশন। আমি চ্য়ালেঞ্জ করছি, বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন। নইলে ফল ভুগতে হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এসআইআর নিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলাম। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাব। কিন্তু মানুষকে ন্যায় না দেওয়া পর্যন্ত আমার লড়াই থামবে না।’ এদিন ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখতে গিয়ে মমতা পার্কস্ট্রিটের দুধ গরম ইস্যু নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।’

আরও পডুন: মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিন যাদবপুর ইস্যুতেও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালাল। আমার সঙ্গে সিপিএমের মতের অমিল রয়েছে। কিন্তু এই হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ এছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে পুলিশের একাংশের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি এখনও না দেওয়ায় কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল