Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাম-বাম-শ্যাম’, বিজেপি-সিপিএম কংগ্রেসের নয়া নামকরণ মমতার

দীর্ঘদিন বিজেপি-সিপিএম ও কংগ্রেসকে ‘জগাই-মাধাই-গদাই’ বলে আক্রমণ করে চলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দলীয় সভা থেকে ফের একযোগে বিজেপি-সিপিএম ও কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর সরকারি কলেজ ময়দানে দলের সমাবেশে রাজ্যের তিন বিরোধী দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘বাংলার উন্নয়ন সহ্য হচ্ছে না বিজেপি-সিপিএম-কংগ্রেসের। তাই ভোট এলেই এক হয়ে যায় রাম-বাম ও শ্যাম। বিজেপির দুই সাগরেদ হল সিপিএম-কংগ্রেস। তৃণমূল আর রাজ্য সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।’   

দীর্ঘদিন বিজেপি-সিপিএম ও কংগ্রেসকে ‘জগাই-মাধাই-গদাই’ বলে আক্রমণ করে চলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এতদিন তিন দলকে খোঁচা দিতে গিয়ে নয়া নামকরণ করেন তিনি। রাজ্যের প্রধান তিন বিরোধী দলকে একই যোগে আক্রমণ করলেও মমতা সবচেয়ে বেশি সরব ছিলেন বিজেপির বিরুদ্ধে। মোদি সরকারকে ভয়াবহ সরকার আখ্যা দিয়ে মমতা বলেন, ‘মানুষের জন্য ভাবে না কেন্দ্রীয় সরকার। বাংলা ১০০ দিনের কাজে দেশে এক নম্বর হওয়া সত্বেও গত দেড় বছর ধরে পাওনা টাকা আটকে রাখা হয়েছে। এক লক্ষ কোটি টাকার বেশি পাই। সেই টাকা না দিয়ে আসলে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে। পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে আটকাতে সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে।’

বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘ভোট এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে উত্তরবঙ্গ ভাগের ধুয়ো তোলে। এনআরসি নিয়ে হইচই করে। ভোট ফুরোলে আর খুঁজে পাওয়া যায় না। বিজেপির সাংসদ-বিধায়করা ভোটের জেতার পরেই উধাও হয়ে গিয়েছেন। শুধু টাকা ছড়িয়ে রাজ্য সরকার আর তৃণমূলের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানো ছাড়া আর কোনও কাজ নেই।’

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত