‘শীতলকুচিতে মানুষ মেরে হাতের রক্ত মোছেনি, বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে’, দেবাশিষকে নিশানা মমতার

কারও অধিকার নেই কোনও রাজনৈতিক দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেব - নাম না করেই দেবাশিষকে নিশানা মমতার। ছাড় পেল না বিজেপিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের সব থেকে রক্তাক্ত অধ্যায় ছিল কোচবিহার জেলার(Coachbehar District) শীতলকুচিতে(Sitalkuchi) বুথের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলি চালনার ঘটনা। সেই ঘটনায় বুথের মধ্যে দাঁড়িয়ে থাকা ৪জন ভোটার মারা যান। সেই ঘটনায় আজ অবধি কেউ গ্রেফতার হয়নি। সেই সময়ে কোচবিহারের পুলিশ সুপার হিসাবে ছিলেন দেবাশিষ ধর(Debashish Dhar)। এবার ২৪’র ভোটে তিনিই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রে। সেই দেবাশিষকেই বৃহস্পতিবার নিশানা বানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার প্রচারে মাথাভাঙার গুমানিরহাট হাইস্কুলের মাঠে আয়োজিত জনসভা থেকেই তিনি নাম না করেই নিশানা বানান দেবাশিষকে। সেই সঙ্গে একহাত নেন বিজেপিকেও।  

এদিন মমতা বলেন, ‘এজেন্সি দিয়ে ভোট পরিচালনা করছে, আমি বলি কেউ মাথা নিচু করবেন না। বিজেপি(BJP) বলছে ভোট দাও, এজেন্সি থেকে মুক্ত হও। নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি। শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল। নির্বাচন চলাকালীন ছুটে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম। যে লোকটির নির্দেশে এটা করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। কেন বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে? বলছে, আমি ওই স্থানে এসডিপিও ছিলাম, সো হোয়াট? কেন্দ্রের সরকার কোনও আইন মানে না, সংবিধানকে গুরুত্ব দেয় না। কেউ এসডিপিও থেকে শুরু করে কন্সটেবল হবে, সিভিক পুলিশ, এসডিও, বিডিও ডাক্তার হবে। কিন্তু কারও অধিকার নেই কোনও রাজনৈতিক দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেব।’

বস্তুত দেবাশিষকে বিজেপির প্রার্থী করায় খোদ পদ্ম শিবিরেরই অনেকে ক্ষুব্ধ। কেননা তাঁদের অভিমত, দেবাশিষ চাকরি ছেড়ে প্রার্থী হলেও শীতলকুচির ঘটনায় এবার বার বার বলা হবে বিজেপির নির্দেশেই গুলি চালানো হয়েছিল। এই অবস্থায় বীরভূমেও কোনও বিজেপি নেতা দেবাশিষের হয়ে প্রচারে নামতে চাইছেন না। এবার শীতলকুচির ঘটনা উস্কে দিয়ে মমতা এদিন একদিকে যেমন জেলার বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোটকে নিজের পালে টেনেছেন, তেমনি সেই নৃশংস ঘটনাকে সামনে এনে বিজেপিকে কোনঠাসাও করেছেন।

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু