নেত্রীর ফোনেই গলল বরফ, অভিমান ভুলে প্রার্থীর হয়ে কাজের কথা দিলেন খগেশ্বর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে প্রার্থী ঘোষণার পরই অভিমান করেছিলেন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে। একদিন আগে পর্যন্তও সেই ক্ষোভ বজায় ছিল। তবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করতেই অভিমানকে অতীত করলেন খগেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক জানালেন, তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। দলে থেকেই কাজ করবেন। এবার দলীয় প্রার্থীর জন্যও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পরই খগেশ্বর রায়ের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের কিষান খেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি দুলাল দেবনাথ। তাঁর বাড়িতে আসেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। আর আসেন বিদায়ী মন্ত্রী তথা মাল বিধানসভার তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইকও। আর রাজগঞ্জে তাঁর বাড়িতে এসেছেন তৃণমূলের ময়নাগুড়ির প্রার্থী রামমোহন রায় এবং দলীয় জেলা সহ–সভাপতি চন্দন ভৌমিক। আর সেখানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে খগেশ্বরের। আর তখনই গলল বরফ। তৃণমূলে আগের মতোই সক্রিয় থাকবেন বলে সিদ্ধান্ত নেন খগেশ্বর।

অন্যদিকে অভিমান ভুলে দলীয় প্রার্থীর হয়ে কাজ করার কথা দিতেই কর্মী–সমর্থকদের মধ্যে উল্লাস দেখা দেয়। খোদ তৃণমূল সুপ্রিমো ফোন করার জেরেই অভিমান মিটে গিয়েছে বলে জানান তৃণমূল নেতা। এই বিষয়ে রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘‌বুধবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। তিনি দলে থেকে কাজ করতে বলেছেন। দিদির কথা আমি অমান্য করতে পারব না। তাই তৃণমূল কংগ্রেসেই থাকছি। দলের হয়েই কাজ করব। আমার বিষয়টি দিদি দেখে নেবেন বলে আমাকে জানিয়েছেন। আমি প্রার্থীর হয়ে এখন কাজ করব। চারবার আমি পরপর জিতেছি। আমার অভিমান তাই হয়েছিল। সেটা মিটে গেল।’‌

এছাড়া তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই তালিকায় নাম না থাকায় ইস্তফা দিয়েছিলেন রাজগঞ্জের এই বিদায়ী বিধায়ক। এমনকী জেলার চেয়ারম্যানের পদও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর বদলে রাজগঞ্জে স্বপ্না বর্মণকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই অভিমান ভুলে খগেশ্বর রায়ের বক্তব্য, ‘‌রাজগঞ্জে স্বপ্নার হয়েও প্রচারে নামব। রাজগঞ্জে আগেও বিজেপিকে জিততে দিইনি। এবারও জিততে দেব না। আমাদের দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।’‌ উল্লেখ্য, ২০০৯ সালের উপনির্বাচনে জিতে প্রথমবার রাজগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক হন খগেশ্বর রায়। তারপর রাজ্যে সরকারের পালাবদল ঘটলে লাগাতার ২০১১, ২০১৬, ২০২১ সালে খগেশ্বর রায় জয়ী হন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা আসন থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩